আন্তর্জাতিক

সালফারের মজুদে আগুন দিয়ে পালালো আইএস জঙ্গিরা

সালফারের মজুদে আগুন দিয়ে পালালো আইএস জঙ্গিরা

ইরাকের ঐতিহ্যবাহী মসুল শহর দখলে নিতে প্রায় এক সপ্তাহ ধরে আইএস বিরোধী অভিযানে নেমেছে ইরাকি সেনা ও যৌথ বাহিনী। তীব্র আক্রমণের মুখে প্রতিরোধ গড়তে না পেরে শনিবার মসুলের কাছের কোরাকশ শহর ছেড়ে পালায় আইএস জঙ্গিরা। সে সময় মার্কিন সেনা ঘাঁটির কাছে ক্ষতিকর রাসায়নিক সালফারের মজুদে আগুন দিয়ে যায় তারা। বাতাসে বিষাক্ত উপাদানে আক্রান্ত হন এক হাজারের বেশি মানুষ।

যৌথ বাহিনীর আক্রমণের মুখে পাশের বাতেল্লা শহর ছেড়েও পালায় জঙ্গিরা। এরপর শহর দুটির নিয়ন্ত্রণ নেয় যৌথ বাহিনী।

মসুল থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক শরণার্থী আশ্রয় নিয়েছেন শহরের দক্ষিণের কায়য়ারা বিমান ঘাঁটি এলাকায়। অনেকে ঠাঁই নিয়েছেন বিমান ঘাঁটির কাছে জাতিসংঘ শরণার্থী শিবিরে।

আইএস বিরোধী এ অভিযানে সময় জঙ্গিরা সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

বিষয়:আইএস জঙ্গি মসুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…