চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্চ কমিটির কাছে প্রত্যাশা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

নির্বাচন কমিশন গঠন নিয়ে একটি সার্চ কমিটি গঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ ইসি গঠনে সার্চ কমিটি গঠন নতুন নয়। নির্বাচন কমিশন গঠনে এবার যে কমিটি হয়েছে, তারা এখন চাইলে একটি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতে পারে, যা আমাদের দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। এটি কেবল আগামী দিনের নির্বাচন কমিশন গঠনের জন্যই নয়, অন্যান্য সাংবিধানিক নিয়োগেও অধিকতর বিশ্বাসযোগ্য বাছাই প্রক্রিয়া বের করায় সহায়ক হতে পারে। যে ৩১টি দল রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন বিষয়ে সংলাপে অংশ নিয়েছে, তাদেরকে মঙ্গলবার বেলা ৩টার মধ্যে পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি। শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আবার আজ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে একটি আইন প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। এ বিষয়টির সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম চাওয়া নিয়েও আলোচনা চলছে। কেউ বলছেন, এটা উচিত হয়নি। বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনারের নাম ঘোষণা অখবা তারা প্রস্তাবিত আকারে কিছু নাম নিয়ে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করতে পারতেন। যাই হোক, সার্চ কমিটির সদস্যদের নিয়ে আমাদের যে প্রত্যাশার জন্ম হয়েছে তা যেন কোন অনাকাঙ্খিত ঘটনার জন্য নষ্ট হয়ে না যায়। আমাদের প্রত্যাশা কোন বিতর্কের জন্ম না দিয়ে সার্চ কমিটি যেন দেশকে একটি স্বচ্ছ, সর্বজনগৃহীত নির্বাচন কমিশন উপহার দিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাম দিতে সময় বাড়ালো সার্চ কমিটি

পরবর্তী

বুদ্ধির উদয় হোক সমাজে

পরবর্তী

বুদ্ধির উদয় হোক সমাজে

চাকরি না পাওয়া সেই যুবকই এখন বিশ্বের অন্যতম ধনী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT