চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্চ কমিটির ওপর আস্থা রাখছেন চার বিশিষ্ট নাগরিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির ওপর পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন বৈঠকে আমন্ত্রিত দেশের চার জন বিশিষ্ট নাগরিক।

কমিটির সঙ্গে বৈঠকের পর বিশিষ্ট নাগরিকরা আশা প্রকাশ করে বলেন, দল-নিরপেক্ষ থেকেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। এর মাধ্যমে ভবিষ্যতেও কমিশন গঠনে কোনো রাজনৈতিক সঙ্কট থাকবে না বলে আশা করছেন তারা।

বুধবার বেলা ১১টার দিকে ‌সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়। বিশিষ্ট ব‌্যক্তিদের মধ‌্যে প্রথমে পৌঁছান সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা। এরপর একে একে যান সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

বৃহস্পতিবার আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে সার্চ কমিটির সদস্যদের। মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব জানিয়েছেন, মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর পাঠানো ১২০ জনের নাম থেকে ২০ জনের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে, তার সঙ্গে আরও কিছু নাম যুক্ত হতে পারে বা ২০ জন থেকে কিছু নাম বাদও যেতে পারে।

এর আগে গত সোমবার আরও ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছিল সার্চ কমিটি। তাদের মধ্যে ছিলেন: সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ও সহুল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

আরও ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

Reneta

ওইদিনই আরও ৫ বিশিষ্ট নাগরিককে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। কিন্তু সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশীদ অর্থ আত্মসাতের মামলার আসামি হওয়ার ব্যাপারটি প্রকাশ হওয়ায় আমন্ত্রিতদের তালিকা থেকে তার নাম বাদ দেয় সার্চ কমিটি।

সব কর্মপ্রক্রিয়া শেষ করে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি সুপারিশ পাঠাবে ৮ ফেব্রুয়ারির মধ্যে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সার্চ কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

‘শেষ বিশ্বকাপ’ খেলছেন রোনালদো

জুলাই ৬, ২০২৬

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন অপসারণে মেটাকে ভারতের নির্দেশ

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT