জনপদ

সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কয়েকটি মাইক্রোফোন সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কৃষিমন্ত্রী, চারজন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি আবারও ভুল করেছে।

মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অরাজনৈতিক। তবে যারা নাম দিয়েছেন, তাদের মধ্য থেকে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে। কারণ, সরকার চায় দেশে বিদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন।

‘‘২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, পুড়িয়ে মানুষ হত্যা করে দেশের অনেক ক্ষতি করেছে। তাদেরও ক্ষতি হয়েছে। যত বড় সমস্যা, শত্রুতাই থাক আলোচনার কোনো বিকল্প নেই। নির্বাচনে না এসে সন্ত্রাসী কার্যক্রম করে বিএনপি যে সরকারের পতন ঘটাবে তা তারা পারবে না।’’

বিষয়:নির্বাচন কমিশন বিএনপি সার্চ কমিটি সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…