রাজনীতি

সার্চ কমিটিতে নাম জমা দেবার সময় বেড়েছে

বাংলাদেশের সরকারী প্রেস বিজ্ঞপ্তি সার্টিফিকেট প্রকাশের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সরকারী প্রেস বিজ্ঞপ্তি, যেখানে সার্টিফিকেট প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল এখনো সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেনি, সে সকল দলকে আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) সোমবার ৫টার মধ্যে নাম দিতে অনুরোধ জানানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সার্চ কমিটিতে জমা হওয়া নাম সেদিন সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে (www.cabinet.gov.bd) প্রকাশ করা হবে।

সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, ‘ইসি গঠনের ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে নাম চাওয়া হবে এবং তারা পছন্দের নাম প্রস্তাব করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ভাবে কেউ চাইলে নাম প্রস্তাব করতে পারবেন। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল ও ৬টি পেশাজীবী সংগঠন নাম জমা দিয়েছে। এছাড়া ব্যক্তি পর্যায়েও নাম প্রস্তাব এসেছে সার্চ কমিটির কাছে। তবে বিএনপিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল নাম জমা দেয়নি।

গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে।

বিষয়:সার্চ কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…