চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্ক ফিল্ম ফেস্টিভালে প্রথমবার সিনেমা পাঠাল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২১
বিনোদন
A A

গত শুক্রবার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক) এর পরিচালক প্রফেসর প্রশান্তি নারাঙ্গোদা কলোম্বো হেড কোয়ার্টারে কেক কেটে সার্ক ফিল্ম ফেস্টিভালের দশম বছর পূর্তির অগ্রিম অনুষ্ঠান পালন করেন।

অনুষ্ঠানে প্রথম সার্ক সদস্য হিসেবে ২০২১ সালের সার্ক ফিল্ম ফেস্টিভালে মনোনীত সিনেমার তালিকা পাঠানোতে আফগানিস্তানের প্রশংসা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের অ্যাম্বাসেডর এম. আশরাফ হায়দারি।

এবছরের সার্ক ফিল্ম ফেস্টিভালের জন্য আফগানিস্তান থেকে ৪টি সিনেমার নাম পাঠানো হয়েছে। ছবিগুলো হলো- ‘দ্য বয় অ্যান্ড দ্য কাইট’ (জাওয়াদ আফকার), ‘হাভা, মরিয়ম আয়েশা’ (সাহরা কারিমি), ‘টার্নিং পয়েন্ট’ (হেজবুল্লাহ সুলতানি), ‘দ্য উইভার’ ( মোহাম্মেদ আয়রেক)।

১৯৮০-এর দশকে, আফগানিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল ভারত, ইরান এবং পাকিস্তানের সমমানের। তবে ১৯৯০-এর দশকে বিশেষত মধ্যযুগীয় তালেবানদের দমনে আফগানিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধস নামে। তালেবান-পরবর্তী যুগে, শিল্পটি ধীরে ধীরে প্রাণ ফিরে পায়। দেশটি এই শিল্পের হারানো জৌলুস ফিরে পাওয়ার চেষ্টা করছে।

৪ থেকে ৮ মে পর্যন্ত চলবে সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১। বিভিন্ন দেশের সিনেবোদ্ধারা থাকছেন বিচারকের আসনে। প্রতিবারের মতো বাংলাদেশ থেকেও আছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ৯ মে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানস্তানআফগানিস্তানইরানবাংলাদেশভারতলিড বিনোদনসার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT