চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

সারা দেশে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক দিবস পালনের নানা কর্মসূচি শুরু করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Banglabid

সকাল ৭:১৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন এবং শোক র‌্যালি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সেখানে তাঁরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ ও রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, দপ্তর প্রধানবৃন্দ প্রমুখ অংশ নেন।

একই সাথে শোক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্বদ্যিালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ত প্রদক্ষিণ করে।

Reneta

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

সকাল ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

পরে একে একে ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, হলের প্রভোস্টগণ, প্রক্টর, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১ টায় গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

শোক দিবসের প্রথম প্রহরে চুয়েট স্বাধীনতা চত্ত্বর সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।

বুধবার  সকাল সাড়ে নয়টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।

প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)শ্রদ্ধা ভক্তিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) পরিবার। বুধবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন করা হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শোকর‌্যারি বের করা হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স ক্লাব, কর্মচারী সমিতি, শাখা ছাত্রলীগসহ বিভিন্ন বিভাগ ও অঙ্গসংগঠন।

দুপুরে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নিজাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য নিজামুল হক ভূঁইয়া ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও কলা অনুষদের ডিন জি এম মনিরুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অদক্ষ হেলপারের হাতে বাস, প্রাণ গেল ২ জনের

পরবর্তী

বৃক্ষমেলায় দেশীয় বিপন্ন বনজ প্রজাতির উপস্থিতি কম

পরবর্তী

বৃক্ষমেলায় দেশীয় বিপন্ন বনজ প্রজাতির উপস্থিতি কম

বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হবে: ইনু

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT