চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশের আদালত প্রাঙ্গণে চলছে আইনজীবীদের ভোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
আদালত
A A

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই ভোটের মাধ্যে আইনজীবীরা বার কাউন্সিলে আগামী তিন বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করবেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন এবং দেশের প্রতিটি জেলার আদালত প্রাঙ্গণে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় সারা দেশের ৭৮টি কেন্দ্রে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে আজ বিকাল ৫টা পর্যন্ত। এ বছর সারা দেশে ভোটার সংখ্যা ৪৩ হাজার ৮শ ৮৪ জন আইনজীবী।

Banglabid

নির্বাচনে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল ও বিএনপিপন্থী নীল প্যানেল থেকে মোট ১৪ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের প্রত্যেকটি প্যানেলে সাধারণ আসনে ৭ জন আর অঞ্চল ভিত্তিক গ্রুপ আসনে ৭ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এবারের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল থেকে সাধারণ আসনে নির্বাচন করছেন, আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, শ. ম. রেজাউল করিম, এ এইচ এম জহিরুল ইসলাম খান (জেড আই খান পান্না), পরিমল চন্দ্র গুহ (পিসি গুহ) এবং মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল।

Reneta

এই প্যানেলে অঞ্চল ভিত্তিক গ্রুপ আসনে নির্বাচন করছেন, ঢাকা জেলার (গ্রুপ এ) কাজী নজিবুল্লাহ হিরু; বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো. কবির উদ্দিন ভূঁইয়া; বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, বৃহত্তর কুমিল্লা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ. এফ. মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) পারভেজ আলম খান, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. ইয়াহিয়া এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) রেজাউল করিম মন্টু।

অন্যদিকে এবারের নির্বাচনে বিএনপিপন্থী নীল প্যানেল থেকে সাধারণ আসনে নির্বাচন করছেন, আব্দুল জামিল মোহাম্মদ আলী (এ জে মোহাম্মদ আলী), মো. ফজলুর রহমান, বোরহানউদ্দিন, মো. হেলাল উদ্দিন মোল্লা, তৈমূর আলম খন্দকার, মো. আব্বাসউদ্দিন ও সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

আর এই প্যানেলে অঞ্চল ভিত্তিক গ্রুপ আসনে নির্বাচন করছেন, গ্রুপ এ-তে মো. মহসীন মিয়া, গ্রুপ বি-তে বাধন কুমার গোস্বামী, গ্রুপ সি-তে মো. দেলোয়ার হোসেন চৌধুরী, গ্রুপ ডি-তে এ টি এম ফয়েজউদ্দীন, গ্রুপ ই-তে শাহ মো. ছারিরুর রহমান (এস আর ফারুখ), গ্রুপ এফ-তে মো. ইসহাক ও গ্রুপ জি-তে-শেখ মো. মোখলেছুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতনির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

জুভেন্টাসের ঘরে টানা সপ্তম শিরোপা

পরবর্তী

বাংলা চলচ্চিত্রের ‘ভুবন সোম’ মৃণাল সেন

পরবর্তী

বাংলা চলচ্চিত্রের ‘ভুবন সোম’ মৃণাল সেন

ইমরানের গানের মডেল কলকাতার কৌশানী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT