চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাবিশ্বে করোনায় মৃত্যু ১৮ হাজার ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুতগতিতে বাড়ছে। সারাবিশ্বে আজ পর্যন্ত ৪ লাখের অধিক করোনায় আক্রান্ত হয়েছে মানুষ। আর মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৫০ জন। দুদিন আগেও যে মৃত্যুর শতকরা হার ছিলো ৭-১০ এর ঘরে। আজকে এসে তা ১৫ শতাংশে দাঁড়াল।

আজও একদিনে সর্বোচ্চ মৃত্যুর খবর এসেছে ইউরোপের দেশ ইটালি এবং স্পেন থেকে।

ইটালিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৪৩ জন। আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৬৯ হাজার ১৭৬ জন। আর মোট মারা গেছে ৬ হাজার ৮২২ জন।

আজ একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্পেনে। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৪৮৯ জন মানুষ।  আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৪০ জন। স্পেনে মোট করোনায় আক্রান্ত ৩৯ হাজার ৬৭৬ জন। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৮০০ জনের।

এশিয়ার দেশ ইরানে ২৪ ঘণ্টায় মারা গেছে ১২২ জন। আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬২ জন। দেশটিতে মোটে আক্রান্তের সংখ্যা -২৪ হাজার ৮১১ জন। মোট মারা গেছে ১ হাজার ৯৩৪ হাজার।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬৯ জন এবং যুক্তরাজ্যে ৮৭ জন। ফ্রান্সের আক্রান্ত ও মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি। সে সংখ্যাটি আসলে আজকের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যেতে পারে।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্ব মহামারী করোনা আরো দ্রুতগতিতে বাড়ছে। মৃত্যুর হার ও আক্রান্তের হার বেড়ে যাচ্ছে।বিশ্ববাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান।

করোনার ভয়াবহ থাবাায় এখন পুরো বিশ্ব লকডাউনের পথে। ইতোমধ্যে সম্পূর্ণ লকডাউনে চলে গেছে যুক্তরাজ্য। আজকে ২১ দিনের দীর্ঘ লকডাউনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইটালি, ইরান, স্পেন, ফ্রান্সসহ বিশ্বের বহ দেশ আগে থেকেই লকডাউন।

বিশ্বের ১৯৬ টি দেশ ও অঞ্চল করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিকরোনা ভাইরাসলকডাউনস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT