বাংলার পাশাপাশি সারাবিশ্বের মাতৃভাষা নিয়ে গবেষণায় কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সম্প্রতি প্রকাশিত হয়েছে নৃ-ভাষা গবেষণা সমীক্ষা। তবে এর বাইরে বড় পরিসরে কোনো গবেষণা না হলেও ব্যক্তিপর্যায়ে গবেষণায় গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক মানের গবেষণা ও অন্যান্য কার্যক্রমের পরিধি বাড়ানোর জন্য পর্যাপ্ত লোকবলের প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।







