চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাবছর ‘সিক্স প্যাক’ বয়ে বেড়াতে চাই না: শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

দেশের নায়কদের মধ্যে প্রথম সিক্স প্যাক করে হইচই ফেলে দিয়েছেন তারকা অভিনেতা আরিফিন শুভ। নেটিজনরাও শুভর এ কাজটি প্রশংসা করেছেন। ‘ঢাকা অ্যাটাক’ ছবির এ নায়ক জানান, তিনি সারাবছর এই সিক্স প্যাক বয়ে বেড়াতে চান না।

নতুন ছবি ‘মিশন এক্সট্রিম’ এর জন্য সিক্স প্যাকে এসেছিলেন শুভ। তাও গতবছরের ঘটনা। সম্প্রতি সেই সিক্স প্যাকে আসার মূহুর্তগুলো ভিডিও আকারে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন এ নায়ক।

যা প্রকাশের পরেই শোরগোল পড়ে যায়। তারপর শুভ তার ফেসবুক পেইজ থেকে লাইভে এসে বলেন, সারাবছরই সিক্স প্যাক নিয়ে ঘুরব এই ভাবনা অমূলক। কারণ আমি সবসময় একই ধরনের চরিত্রে অভিনয় করতে চাইনা। আমি ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে ইচ্ছুক। এটাই একজন অভিনয় শিল্পীর কাজ।

আমি কোনো বডি বিল্ডার নই। ক্ষুদ্র একজন অভিনয় শিল্পী। পৃথিবীর বড়মাপের অভিনয় শিল্পী ২০-৩০-৪০ বছর ধরে অভিনয় করার পর তারা বিভিন্ন জায়গায় বলেছেন অভিনয় বোঝায় চেষ্টা করছেন। সেই হিসেবে আমার অভিনয়ে জন্মই হয়নি। আমি প্রতি কাজে পরিচালক থেকে শুরু করে সহশিল্পী এবং প্রডাকশনের মানুষদের কাছ থেকে নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করি।

তিনি বলেন, আমি খুব মেধাবী অভিনয় শিল্পী নই। আমার মেধা আমার পরিশ্রম। আমি খাটতে জানি। আহামরি অভিনয় করি না। শরীর এবং মনের সবটুকু দিয়ে অভিনয় শেখার চেষ্টা করি। প্রচুর পরিশ্রমের চেষ্টা করি। এটাই আমার মেধা। হয়তো একদিন সবার মনের মতো হতে পারবো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা মায়ের পেট থেকে শ্রেষ্ঠ হয়ে জন্ম নেয় নি। ধীরে ধীরে কর্ম দিয়ে শ্রেষ্ঠ হয়েছেন।

কথায় কথায় অন্য ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করি। ১৮ কোটি মানুষের দেশে ১৮ টি সিনেমা হল পাওয়া যাবে কিনা সন্দেহ! সেই ইন্ডাস্ট্রিতে ৯ মাস ধরে একটা চরিত্রের জন্য খেটেছি এটা চাট্টিখানি কথা না। এর মানে এই নয় যে এটা সবাই করবে। ভারত, আমেরিকার ইন্ডাস্ট্রির উপার্জনের তুলনায় আমরা নখের আগায়। এখন আমাদের ইন্ডাস্ট্রি আইসিইউতে আছে। এ কথা বলতে আপত্তি নেই, আমাদের ইন্ডাস্ট্রি থাকবে কিনা সন্দেহ! বলেন শুভ।

Reneta

তিনি বলেন, ১০০ বছর আগে আমি আপনি দুনিয়াতে ছিলাম না। আগামী ১০০ বছর পরেও থাকবো না। জীবনটা অনেক ছোট। চিরকাল আমি নায়কের মতো থাকবো না। একটা সময় সবকিছু ঝরে পড়বে। এজন্য কেন এতো হিংসে গ্লানি? জীবনটাকে উপভোগ করতে চাই। কাউকে ছোট করতে চাইনা। এটা আমার নিজস্ব দর্শন। এভাবেই আমি চলি। আমি এভাবে একলাই চলতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভঢাকা অ্যাটাকমিশন এক্সট্রিমলিড বিনোদনশুভসিক্স প্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT