চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ পূর্বাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৫ লাখ মানুষ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নতুন করে পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধায়।

কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত নদ-নদীর পানি বাড়তে থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যায় ডুবে গেছে ৯ উপজেলার ৬৩ ইউনিয়নের সাড়ে ৫শ’ গ্রাম। খাদ্য ও নিরাপদ পানির সঙ্গে দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। জামালপুরের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

যমুনার পানি বাড়ায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ এবং মাদারগঞ্জে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় নিরাপদ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। নিম্নাঞ্চলের লোকজন বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেড়েছে ইছামতি, বড়াল, দইভাঙা, হুরা সাগর ও করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও।

জেলার কাজিপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালীর ২৫টি ইউনিয়নের বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ।

Reneta

বগুড়া অংশে যমুনা নদীর পানি বাড়ছে। পানিবন্দী প্রায় ৩০ হাজার মানুষ। বন্যাদুর্গত লোকজন বাড়ি-ঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছে। চারদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আশা ঢলে নতুন করে পরিস্থিতির আবারো অবনতি হয়েছে গাইবান্ধায়।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে পেয়ে ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বিপদসীমা ছুঁই ছুঁই করছে ঘাঘট নদীর পানি। তিস্তানদীতে ১৩ সেন্টিমিটার এবং করতোয়ায় ৬ সেন্টিমিটার পানি

বেড়েছে

নদীগুলোতে আবারো নতুন করে পানি বাড়ায় জেলা সদর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ এবং সাদুল্লাপুরে বন্যাকবলিত মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। পানিবন্দী ৪ উপজেলার ২১ ইউনিয়নের কমপক্ষে ৬৫ হাজার মানুষ

Jui  Banner Campaign
ট্যাগ: বন্যাসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT