রাজনীতি

সারাদেশে নির্বাচনের অনুকূল পরিবেশ বিরাজ করছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে নির্বাচনের অনুকূল পরিবেশ বিরাজ করছে। মহাজোটই নির্বাচনে জয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন: ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, তার জন্য সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। বিনা বাধায় ভোটাররা ভোটকেন্দ্রে আসবে।

তিনি বলেন: বিএনপি’র মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে বিশৃঙ্খলা বা বানচাল তারাই করতে চায় যারা নির্বাচনে জয়ী হতে পারবে না।

বিষয়:আওয়ামী লীগ আওয়ামী লীগ-ওবায়দুল কাদের একাদশ জাতীয় নির্বাচন ওবায়দুল কাদের নোয়াখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…