ঢাকার আদালত এলাকায় ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশের আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
নিরাপত্তা জোরদারের নির্দেশনার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
রোববার দুপুরে ঢাকার আদালত এলাকায় ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ পালিয়ে যায় জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক অভিজিৎ রায় হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি। পালিয়ে যাওয়া ওই দুই আসামি হলেন: মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।







