চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক যোগাযোগ মাধ্যম মুগ্ধ প্রধানমন্ত্রীর যে অসাধারণ ছবিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৬, মে ২০১৭
বাংলাদেশ
A A

খালি পায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্রের জলে নিজের মনকে ভেজালেন। মাত্র কয়েক মিনিটে আনন্দ-উচ্ছ্বাসে ভরা সমুদ্রদর্শনে সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সাধারণ মানুষের মতো অসাধারণ প্রধানমন্ত্রীর ছবিটি আবারও সবাইকে মুগ্ধ করেছে। সর্বস্তরের মানুষ ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করছেন। অনেকে আবার প্রধানমন্ত্রীর প্রতি তাদের ভালোবাসা থেকে ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করেন।

অনেকে প্রধানমন্ত্রীকে ‘মমতাময়ী’ বলেও অ্যাখায়িত করেছেন। অনেকে আবার লিখেছেন, মন ভালো করে দেয়ার মতো ছবি।

সাংবাদিক প্রভাষ আমিন লিখেছেন: ‘শেখ হাসিনা সত্যিই সাধারণ, অসাধারন সাধারণ। মন ভালো করে দেয়া ছবি’।

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন: দেশের প্রধানমন্ত্রীকে এতো সাধারণ হতে দেখলে চমকে উঠি! ভাবি, কিভাবে সম্ভব! এতো শিশুর মতো আবেগী হতে দেখলে সত্যি আবেগী হয়ে যাই। ভাবি,আমাদের আর কিসের অভাব!

সাংবাদিক মোস্তাফা ফিরোজ লিখেছেন: ‘আবারো মুগ্ধ হলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ছবিটি দেখে। এর আগে উনাকে গোপালগঞ্জে ভ্যানে চড়তে দেখেও খুবই ভালো লেগেছিলো। যারা তাকে কাছ থেকে দেখেছেন তাদের অনেকের কাছ থেকে শুনেছি যে তিনি ব্যক্তিগত জীবনে কতো সোজা সাপ্টা, আন্তরিক ও খোলামেলা কথা বার্তা বলেন।

এসব কথা শুনে মনে হয় তিনি কেবল দায়িত্বের কারণে প্রধানমন্ত্রী, না হলে আমাদের মতোই সাধারণ মানুষ। আমাদের নিউজ প্রেজেন্টার ঈষিকা আজিজতো এখন সারা সময় বলতে থাকে প্রধানমন্ত্রীর কথা। কবে নাকি রোদ বৃষ্টির মধ্যে তাকে দেখে প্রধানমন্ত্রী গাড়িতে উঠার সময় বলেছে, মেয়েটাতো সিক হয়ে পড়বে। তারপর তার দিকে হাত নেড়ে চলে গেছে।

এই কথা সে কয়েকবার বলেছে পরম আবেগ নিয়ে। মাঝে মাঝে ভাবি আমাদের রাজনীতিটা যদি এতো হিংসাত্মক না হতো তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো দল মতের বাইরে থকে সবার সাথেই এমনভাবে মিশতে পারতেন। কিন্তু নিরাপত্তা বেষ্টনির কারণে এখন যেটা সব সময় সম্ভব হচ্ছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু লিখেছেন: ‘সমুদ্র সৈকতে হাঁটছেন আমাদের ভরসাস্থল, মাননীয় প্রধানমন্ত্রী।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ভ্যানে চড়ে সবাইকে মুগ্ধ করেছিলেন।

 

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনন্যা শীর্ষদশের একজন ‘গোলমেশিন’ সাবিনা

পরবর্তী

৪ ডিসেম্বর পাওলির বিয়ে

পরবর্তী
অর্জুন ও পাওলি দাম

৪ ডিসেম্বর পাওলির বিয়ে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT