চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে চতুর্দিকে অপূরণীয় ক্ষতি

রেজাউল করিম রেজাউল করিম
৩:৪৯ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

সামাজিক যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ মাধ্যম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা অপূরণীয় ক্ষতি বলে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন। সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে রাষ্ট্র বা সরকারের আদৌ কোনো লাভ হচ্ছে কিনা সে প্রশ্নও তুলেছেন তারা। তারা বলেছেন, বর্তমানে সময়ে বেশিভাগ মানুষই সোশ্যাল মিডিয়ার ওপর অনেকখানি নির্ভরশীল। শুধু ব্যক্তিগত যোগাযোগ না, এর কল্যাণে এখন বাণিজ্যিক প্রসারও ঘটছে।

মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকার পর নাশকতার আশংকায় ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে নির্দেশ দেয় সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ১৮ নভেম্বর সরকারের নির্দেশে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

এভাবে সোশ্যাল মিডিয়া বন্ধ রাখায় অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার। তিনি বলেন, ‘সরকারের কোনো লাভ হচ্ছে কিনা সেটা বলতে পারবো না। তবে দৃশ্যত আমি কোনো লাভ দেখি না।’

Banglabid

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. ফাহমিদুল হক বলেন, লাভ যদি কিছু হয়েও থাকে, তার চেয়ে ক্ষতিই হচ্ছে বেশি।

লাভ-ক্ষতির কথা বলতে গিয়ে মোস্তফা জব্বার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ক্ষতিটা শেষ পর্যন্ত সরকারেরই হচ্ছে। দৃশ্যতঃ তাদের কোনো লাভ দেখি না। একদিকে সরকারের ইমেজের ক্ষতি হচ্ছে। অন্যদিকে তারা তো বন্ধ করে ব্যবহার ঠেকাতে পারছে না। প্রায় সবাইতো ফেসবুক ব্যবহার করছেন।

‘ব্যবহার ঠেকাতে না পারলে বন্ধ করে লাভ কি?’ বলে প্রশ্ন রাখেন তিনি।

Reneta

চ্যানেল আই অনলাইনকে ড. ফাহমিদুল হক বলেন, ‘লাভ যদি কিছুটা হয়েও থাকে, তার চেয়ে ক্ষতিই বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু যে সামাজিক যোগযোগ হয় তা নয়, ব্যবসা-বাণিজ্যও হয়। আর ফেসবুকে তো অনেক ডকুমেন্টস থাকে, অনেক কিছু বিনিময় হয়, থাকে তথ্যের আপডেট।’

ক্ষতির পরিমাণ বলতে গিয়ে মোস্তফা জব্বার বলেন, ‘ক্ষতি তো চতুর্দিক থেকে। সামাজিক, স্থানীয়, আন্তর্জাতিক, ব্যবসা-বাণিজ্যসহ সবদিক দিয়ে। ক্ষতিটা আসলে অপূরণীয়।’

ফাহমিদুল হক বলেন, ‘দৈনন্দিন অভ্যাস, অনেক মূল্যবান তথ্য, মানুষের মানসিক তৃপ্তির দিকটি আছে। এটা আপনি অর্থ দিয়ে পরিমাপ করতে পারবেন না। তাই সামগ্রিক হিসাবে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারি হবে।’

বন্ধ সোশ্যাল মিডিয়া খুলে দেয়া উচিত কিনা প্রশ্নে মোস্তফা জব্বার বলেন, এটা উচিত-অনুচিতের বিষয় না। সরকার তো ব্যবহার বন্ধ করতে পারছে না। যেখানে ব্যবহার বন্ধ করা যাচ্ছে না, সেখানে উচিত-অনুচিতের কোনো প্রশ্ন নেই।

তবে ফাহমিদুল হক বলেন, মানুষের দৈনন্দিন অভ্যাস ও প্রয়োজনসহ সামগ্রিক দিক বিবেচনা করে বন্ধ সোশ্যাল মিডিয়া দ্রুতই খুলে দেয়া উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকবিটিআরসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিমলের যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তী

ঢাকাকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে রংপুর

পরবর্তী

ঢাকাকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে রংপুর

ববিতার ছবি শেষ করবেন সুচরিতা

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT