চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নেবার কথা ভাবছেন মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মোদি

সবগুলো সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে দেওয়ার কথা ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজের অফিশিয়াল টুইটার পেজে সোমবার এক টুইট বার্তায় মোদি জানান, টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রাম ও ইউটিউব থেকে অ্যাকাউন্ট মোছার কথা ভাবছেন তিনি। তবে আর কোনো বিস্তারিত সেখানে জানানো হয়নি।

এই বিষয়ে জানার জন্য সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিস্তারিত না বলে জানিয়েছে, আগামী কয়েকদিনেই পুরো বিষয়টা খোলসা করা হবে।

টুইটটি এরই মধ্যে বেশ প্রশ্নের জন্ম দিয়েছে।  সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই এই ঘোষণার কারণ জানতে চাইছেন। আবার কারো কারো বিষ্ময়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে গেলে কীভাবে সবাইকে সব তথ্য জানাবেন?

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ও অ্যাক্টিভ বিশ্বনেতাদের একজন নরেন্দ্র মোদি। টুইটারে তার ফলোয়ার ৫৩.৩ মিলিয়ন।  ফেসবুক আর ইন্সটাগ্রামেও তার ফলোয়ার আর লাইকের সংখ্যাও অনেক বেশি।

ফেসবুকে বেশি বেশি ফলোয়ারের ৫০ বিখ্যাত বিশ্বনেতাদের মধ্যে শীর্ষে নরেন্দ্র মোদির অবস্থান। তার অফিশিয়াল ফেসবুক পেজে লাইক ৪৪ মিলিয়ন যেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকেও বেশি। আর ইন্সটাগ্রামে তার ফলোয়ার ৩৫ মিলিয়ন।

গত বছর লোকসভা নির্বাচনের সময়ে তার ব্যাপক আলোচিত ‘মে ভি চৌকিদার’ প্রচারণাও তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমেই চালিয়েছিলেন।  সেসময় সেই প্রচারণায় অংশ নিয়েছিলেন অনেক তারকা ও বিখ্যাত ব্যক্তিরাও।

ট্যাগ: টুইটটুইটারনরেন্দ্র মোদিসামাজিক যোগাযোগ মাধ্যম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি

পরবর্তী

বিয়ে করছেন বাহুবলির নায়িকা?

পরবর্তী

বিয়ে করছেন বাহুবলির নায়িকা?

সাইফউদ্দিন-মোস্তাফিজ নেই, আগে ব্যাটিং

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT