চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আইনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ফেসবুক-ইউটিউবের মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। একই সঙ্গে মানহানিকর নানা ঘটনাও ঘটছে। এটা রোধে ফেসবুক-ইউটিউবের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে আইনের আওতায় আনা হবে।

রোববার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘উগ্রবাদ ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অভিনয় শিল্পী সংঘ।

হাছান মাহমুদ বলেন: উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই সার্ভিস প্রোভাইডার হিসেবে ইউটিউব-ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আইনের আওতায় এসেছে। আমাদের বিদ্যমান ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন করে বাংলাদেশেও একই পরিকল্পনা করা হচ্ছে।

‘প্রতিবছর বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক-ইউটিউব বিপুল অঙ্কের টাকা একপ্রকার হাতিয়ে নিচ্ছে। যা বন্ধ হওয়া উচিত। তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি এনবিআর চেয়ারম্যানের কাছে একটি চিঠি লিখেছি। যাতে ইউটিউব-ফেসবুকের আয়কে কীভাবে করের আওতায় আনা হয়, তা জানতে চেয়েছি।’

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন ফেসবুক-ইউটিউবের বড় বাজার সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে তাদের কোনো অফিস নেই। ইতোমধ্যেই আমরা ফেসবুক ও গুগল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি। তারা প্রাথমিকভাবে এখানে এজেন্ট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুক-ইউটিউবের মাধ্যমে মানহানিকর যেসব ঘটনা ঘটছে তা রোধে বৈশ্বিকভাবে একটি সিদ্ধান্তে আসারও পরামর্শ দেন তিনি।

সিটিসিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম বলেন: আমরা সাইবার সুরক্ষার জন্য কাজ করছি। শুধু আইন প্রয়োগ করে নয়, সচেতনতা বাড়িয়ে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করতে হবে। সংস্কৃতিমনা সহনশীল প্রজন্ম ও সাইবার এথিক্স প্রজন্ম গড়ে তুললে সাইবার ক্রাইম রোধ করা সম্ভব হবে বলে মনে করি।

মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিনেতা ড. ইনামুল হক, মামুনুর রশীদ, কেএস ফিরোজ, জাহিদ হাসান, তৌকির আহমেদ, চঞ্চল চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু, প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসীর, নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না প্রমুখ।

সেমিনারে মূল বিষয় নিয়ে আলোচনা করেন সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার মাহফুজা লিসা ও অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান।

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যাস লাইন বিস্ফোরণ: দোষীরা যেনো শাস্তির আওতায় আসে

পরবর্তী

সৌরভের প্রশংসা করায় কোহলির সমালোচনায় গাভাস্কার

পরবর্তী

সৌরভের প্রশংসা করায় কোহলির সমালোচনায় গাভাস্কার

সব উদ্যোগ ভেস্তে দিয়ে পেঁয়াজের দাম বেড়েই চলেছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, বেইজিং বলছে ‘মিথ্যা’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT