আন্তর্জাতিক

সামাজিক মাধ্যমে ৩০ দিন বিজ্ঞাপন বন্ধ রাখবে কোকা-কোলা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শপিং মলে কোকা-কোলার ১২ ক্যানের প্যাকেজের পাশে একজন ক্রেতা বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব বিজ্ঞাপনে বড় প্রভাব রাখা ব্র্যান্ড কোকা-কোলা জানিয়েছে সামাজিক মাধ্যমে অন্তত ৩০ দিন বিজ্ঞাপন প্রদান বন্ধ রাখবে তারা।

কোকা-কোলা প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়্যারম্যান জেমস কুইনসি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্বে বর্ণবাদের কোনো স্থান নেই এবং সামাজিক মাধ্যমেও বর্ণবাদের কোনো স্থান নেই।

সামাজিক মাধ্যমের প্রতিষ্ঠানগুলো কিভাবে ঘৃণা বিদ্বেষের উপাদানগুলোর সঙ্গে আচরণ করছে সেই বিষয়ে প্রশ্ন তুলে অনেক বড় বড় প্রতিষ্ঠান সামাজিক মাধ্যমকে বয়কট করছে। তাদের আরো বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা করা দরকার বলে মনে করেন তিনি।

কুয়েনসি বলেন, এই বন্ধ রাখার সময়ে আবারও বিজ্ঞাপন নীতি বিশ্লেষণ করে দেখা হবে কোনো পুনর্বিবেচনার দরকার আছে কিনা।

তবে তারা এটাও বলেন, এই বন্ধ রাখার মানে এই নয় যে তারা আফ্রিকান আমেরিকান এবং সিভিল সোসাইটি দলের সেই মুভমন্টে যোগ দিয়েছেন।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব দি কালারড পিপল(এনএএসিপি)এর সঙ্গে গড়ে ওঠা এর জোট ফেসবুকে বিজ্ঞাপন প্রদান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। তারা স্টপ হেট ফর প্রফিট হ্যাশট্যাগ ব্যবহার করছে।

তাদের লক্ষ্য এই প্ল্যাটফর্মে যারা ঘৃণা, বর্ণবাদ ও সহিংসতা ছড়াচ্ছে তাদের নিয়ন্ত্রণে একটি দল করা।

ইউনিলিভার জানিয়েছে তারা ফেসবুক, ট্রাইটার ও ইন্সটাগ্রামে যুক্তরাষ্ট্রে ২০২০ সালের শেষ নাগাদ বিজ্ঞাপন বন্ধ রাখবে কেন্দ্রীভূত নির্বাচন কালের জন্য।

তবে এসব পোস্ট নিয়ন্ত্রণের বিষয়ে কথা উঠায় ফেসবুক জানিয়েছে, ঘৃণা ছড়ানোর মতো বিস্তৃত উপাদানে ভরা বিজ্ঞাপন তারা নিষিদ্ধ করে দেবে।

বিষয়:কোকা-কোলা বিজ্ঞাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…