বিনোদন

সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে বিপাকে পড়েছিলেন যারা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

একবিংশ শতাব্দীতে এসেও পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় নারীদেরকে। বাদ পড়েন না তারকারাও। বলিউড তারকাদেরকে এমনিতে খোলামেলা পোশাকে বড় পর্দায় দেখে অভ্যস্ত হলেও, সামাজিক মাধ্যমে তাদেরকে সমালোচনার মুখে পড়তে হয়। ভক্তদের এসব মন্তব্য অনেক সময় বেশ বিব্রতকর হয়ে ওঠে তারকাদের জন্য। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছবি দিয়ে পোশাক নিয়ে বিব্রত হতে হয়েছিল এমন কিছু তারকাকে নিয়েই সাজানো হয়েছে ফিচারটি।
মিঠালি রাজ
স্প্যাগেটি টপ পরে বেশ শখ করেই একটি ছবি সামাজিক মাধ্যমে দিয়েছিলেন ইন্ডিয়ান মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিঠালি রাজ। কিন্তু ছবি দিয়েই বিপাকে পড়েছিলেন তিনি। কারণ তার পোশাক নিয়ে অনেকেই আপত্তিকর মন্তব্য করে বসেন।চার নারী বন্ধু একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রিয়াঙ্কা চোপড়া
সমালোচনা যেন পিছু ছাড়েই না প্রিয়াঙ্কার। ভারতের স্বাধীনতা দিবসে প্রিয়াঙ্কা চোপড়া সাদা টপ এবং জিনসের সঙ্গে ভারতের পতাকার রঙ এর ওড়না পরে একটি ছবি সামাজিক মাধ্যমে দিয়েছেন। ছবিটি কিছুক্ষণের মধ্যেই সমালোচকদের মন্তব্যে ভরে যায়। এমনকি তার বিরুদ্ধে পতাকার অবমাননার অভিযোগও তোলেন কেউ কেউ।বাংলাদেশের পতাকা হাতে নিয়ে হাসিমুখে নারী, সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে বিপাকে পড়েছিলেন যারা. Channel i News - চ্যানেল আই নিউজ
অঙ্কিতা লোখান্দ
জনপ্রিয় টেলিভিশন তারকা অঙ্কিতা লোখান্দকেও পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে। ইনস্টাগ্রামে তার কিছু ছবি শেয়ার করার পর অনেকেই তাকে ‘ভালগার’ এবং সস্তা বলেন। কেউ কেউ আবার সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার বিচ্ছেদ নিয়েই কটু মন্তব্য করেন সেখানে।আধুনিক পোশাক পরা নারী, সোফায় বসে হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ
সাফা বাইগ
ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রীকেও সামাজিক মাধ্যমের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে পোশাক নিয়ে নয় তার হাতের নেইল পলিশ নিয়ে। তার হাতের নেইলপলিশ কে অনেকেই ইসলাম বিরোধী বলে মন্তব্য করেছিলেন। নেই পলিশের বদলে নখে মেহেদি দেয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ছবি তুলছেন, নারী মুখ ঢেকে রেখেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
ফাতিমা সানা শেখ
‘দঙ্গল’ তারকা ফাতিমা সানা শেখ গিয়েছিলেন মালদ্বীপে বেড়াতে। সেখানে সুইমস্যুট পরা একটি ছবি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিপাকে পড়েছিলেন। রমজান মাসে ইসলাম বিরোধী পোশাক পরে ছবি তোলার কারণে তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল।বালুকাময় সৈকত পাশে চেয়ারে বসে এক নারী, সমুদ্রের দৃশ্য পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ
মোনালি ঠাকুর
জাতীয় পুরস্কার জয়ী মোনালি ঠাকুরকেও তার পোশাকের দৈর্ঘ্য নিয়ে আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছিল। ইনস্টাগ্রামে কালো পোশাক পরা একটি ছবি নিয়ে এই ঝামেলা পোহাতে হয়েছিল তাকে। অবশ্য তার উচিত জবাবও তিনি দিয়ে দিয়েছিলেন তখন।একজন তরুণী কালো পোশাক পরে পোজ দিচ্ছেন, চুল খোলা ও হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
দিশা পাতানি
বলিউড অভিনেত্রী দিশা পাতানি ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে একটি কালো পোশাক পড়েছিলেন। সেই ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। এরপরেই তার ছবিতে একের পর এক অশালীন মন্তব্য আসা শুরু করে।বাংলাদেশি নারীর আধুনিক পোশাক ও হালকা মেকআপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
সোনারিকা ভাদুরিয়া
জনপ্রিয় টিভি অভিনেত্রী সোনারিকা ভাদুরিয়া দেবো কা দেব… মহাদেব’ সিরিয়ালে দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন। সেজন্যই হয়তো সামাজিক মাধ্যমে তার বিকিনি পরা ছবি সহজ ভাবে গ্রহণ করতে পারেননি ভক্তরা। ছবিতে অনেক বাজে মন্তব্যের পাশাপাশি তার বাবা-মাকে নিয়েও অনেক কটু কথা বলেছিলেন ভক্তরা।
নার্গিস ফাখরি
একটি ড্যান্স রিয়্যালিটি শোতে ক্লিভেজ প্রদর্শন করা একটি পোশাক পরে গিয়েছিলেন নার্গিস ফাখরি। সেখানে শো ডিরেক্টর তার পোশাকে পিনআপ করে ক্লিভেজ ঢাকতে বলেন। এতে নার্গিস ক্ষেপে গিয়ে অনুষ্ঠানটিতেই আর অংশগ্রহণ করেননি। ইন্ডিয়া টাইমস।সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে বিপাকে পড়েছিলেন যারা, সুন্দরী নারী একটি গা dark blue পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…