চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক প্রতিরোধ গড়ার আহবান উদীচীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ পূর্বাহ্ন ০১, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখা আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মুক্তমনাদের হত্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

আলোচনায় সভায় বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য জোরদার করা না গেলে জঙ্গিবাদের এই সন্ত্রাস রোখা যাবে না।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর বাংলাপাড়া ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদীচী কানাডা শাখার অন্যতম সহসভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে সভায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদারের শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনান কমিটির কোষাধ্যক্ষ আজফার সাইয়েদ।

উদীচীর কেন্দ্রীয় সংসদ সদস্য আজিজুল মালিক, উপদেষ্টা পরিষদের পক্ষে সাবেক ছাত্রনেতা নাসির উদ-দুজা এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রবীন্দ্র ও নজরুল গবেষক, শিক্ষাবিদ ডঃ করুণাময় গোস্বামী প্রবাসে অবস্থানরত সকলের প্রতি দেশের বর্তমান ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের চেতনাকে আরো বেগবান করে তোলার আহবান জানান।

 প্রথমবারের দেশে ও বিদেশে উদীচীর সকল শাখা একই সাথে ও একই সময়ে উদীচীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে আয়োজিত এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

Reneta

উদীচী নামাঙ্কিত হেডব্যান্ড, উত্তরীয়, বর্ণিল পোশাক পরে এবং ঢোল বাজিয়ে নেচে-গেয়ে উদীচীর শিল্পী ও কর্মীরা এই র‌্যালিতে অংশ নেন।

বেলুন উড়িয়ে ও ৪৭টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা করেন ডঃ করুণাময় গোস্বামী ও মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর অন্যতম সহচর ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী মাহফুজুল বারী।

এতে উদীচীর কর্মী সমর্থকছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাঙালী আনন্দঘন এই আয়োজনে অংশ নেন।

আলোচনা সভাশেষে উদীচীর নিজস্ব শিল্পীদের পরিবেশনায় নৃত্য-গীতি-আবৃত্তি সমন্বয়ে সাংষ্কৃতিক পরিবেশনা অনষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই অনুষ্ঠানে অংশ নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উদীচী শিল্পী গোষ্ঠীকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT