চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সামাজিক দূরত্ব ভেঙ্গে আড্ডাবাজি হলে জানান, র‌্যাব ব্যবস্থা নেবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় না রেখে কেউ আড্ডাবাজি করলে র‌্যাবকে জানাতে বলেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

নতুন দায়িত্ব গ্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র রমজানে র‌্যাবের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে অনলাইনে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শনিবার দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে অনলাইনে সাংবাদিকদের উদ্দেশে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘র‌্যাব করোনার মুহূর্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সরকারি বিভিন্ন সংস্থাও কাজ করছে। এরপরেও সামাজিক দূরত্ব ও লকডাউন নিয়ম ভেঙে অলিতে-গলিতে জমায়েত হচ্ছে, আড্ডা দিচ্ছেন।’

তিনি বলেন, ‘আড্ডা প্রিয়তার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা যেখানেই তথ্য পাবো, সন্ধ্যার পরে কোথাও আড্ডা, জমায়েত হলে, সামাজিক দূরত্ব মেনে চলা না হলে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব টহল দেবে।’

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে র‌্যাবের পেট্রলিং আরো বাড়ানো হবে। কোথায় আড্ডাবাজি হচ্ছে আমাদেরকে জানান, দ্রুত সেখানে পৌঁছে যাবে সংশ্লিষ্ট এলাকার র‌্যাব ব্যাটালিয়নের টহল পার্টি।’

র‌্যাবের নতুন প্রধান বলেন, ‘জঙ্গি, মাদক, সন্ত্রাসীসহ যতো অবৈধ কার্যক্রম রয়েছে লকডাউন: শর্ত সাপেক্ষে কিছু দোকান ও বাজার খোলার অনুমতি দায়িত্বের সাথে নজরদারি করছে র‌্যাব। ইতিমধ্যে ৩২ জন জঙ্গি, ১০৮২ জন সাধারণ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বেশ কিছু মাদকের চালান এই করোনার প্রাদুর্ভাবের মুহূর্তেও আটক করেছি।’

Reneta

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘করোনার দুর্যোগ মুহূর্তে পণ্যবাহী যানবাহন চলাচলে সহযোগিতা করছে র‌্যাব। সবজিবাহী যানবাহন আসছে র‌্যাব সেখানে সহযোগিতা করছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সবজির গাড়িতে মাদক আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে আটক করছে। আমাদের গোয়েন্দা টিমের সদস্যরা সক্রিয় আছে। সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে যদি মাদক সরবরাহের কোন তথ্য থাকে তাহলে র‌্যাবকে জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসচৌধুরী আবদুল্লাহ আল মামুনর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT