চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামর্থ্যের সেরাটা দিলেই শিরোপা আসবে টাইগারদের ঘরে

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৭:৩৫ পূর্বাহ্ন ০৫, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

মিরপুরের হোম অফ ক্রিকেটে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতীয় দলকে ফেভারিট মানলেও ‘টিম-টাইগার্সে’র অধিনায়ক মাশরাফি মনে করেন, সামর্থ্যের সেরা দিতে পারলে ভারতকে হারিয়ে শিরোপা জেতা সম্ভব।

২০১২’র পর দেশের মাটিতে আরো একবার এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে লাল-সবুজের বাংলাদেশ। আগেরবারের ফাইনালে বাংলাদেশকে কাঁদিয়ে কাপ জিতেছিলো পাকিস্তান। এবার প্রতিপক্ষ ভারত। সেবার ছিলো ওয়ানডে টুর্নামেন্ট, এবার টি-টুয়েন্টি। চার বছরে উন্নতির সিঁড়ি টপকানো বাংলাদেশ অধিনায়কের দাবি, চোখের জল নয়, দেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের জন্য প্রস্তুত তার দল।

টিম টাইগারদের অধিনায়ক মাশরাফি মর্তুজা বলেন, ‘ক্লিয়ারলি ইন্ডিয়া ফেভারিট এইটা সবাই জানে। এখানে আলাদা করে চিন্তা করার তো কিছু নাই। আমরা যেটা করতে পারি সেটা হলো টিম হিসেবে খেলা। বাংলাদেশের টি-টুয়েন্টি বাস্তবতায় দু-একজন একাই ম্যাচ জেতাবে এমন অবস্থা এখনো দলের হয়নি। তবে আমাদের ভালো সুযোগ আছে। মাঠ আমাদের, দর্শকরাও আমাদের সঙ্গে আছে।’‘কিন্তু ক্রিকেটে কোনো কিছুকে শেষ কথা বলে ধরে নেয়ার কিছু নাই। সব কিছু আপনার পক্ষে থাকলে যে দিনটি আপনারই হবে সেরকম কিছু না। আমি বরং আগের দু’টো ম্যাচের মতোই খেলতে চাই। আমরা যদি শুরুটা গত ম্যাচগুলোর মতো ভালো ভাবে শুরু করে শেষ পর্যন্ত নিতে পারি তাহলে অবশ্যই ভালো সুযোগ আছে আমাদের।’

আইসিসির র‌্যাঙ্কিংয়ে এক নম্বরের সঙ্গে দশ নম্বরের লড়াই। তবে গত এক বছরে খোলনলচে পাল্টে যাওয়া ‘টিম-টাইগার্সে’র’ পরিচয় দারুণ উজ্জীবিত ও লড়াকু এক দল, যাদের সাফল্যের রেসিপি সমন্বিত দলগত পারফরম্যান্স। তারই জোরে সাবেক দুই বিশ্ব-চ্যাম্পিয়ন শ্রীলংকা ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

বাংলাদেশের দলপতি বলেন, ‘এই মুহুর্তে আমরা আমাদের সেরা বোলারকে ছাড়া খেলছি। কিন্তু তার অনুপস্থিতি তাসকিন, আল-আমিন ভালো বোলিং করেছে। উঠতি দলের জন্য তরুণ খেলোয়ারদের এই নৈপুণ্য ভালো লক্ষণ যে তারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে।’

এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত টানা সাত ম্যাচ জিতে ফর্মের তুঙ্গে। শ্রীলংকার সঙ্গে যুগ্মভাবে পাঁচবার এশিয়া কাপ জেতা ভারতীয়দের সামনে সবচেয়ে সফল দলের স্বীকৃতি অর্জনের সুযোগ। বাংলাদেশকে বিপজ্জনক প্রতিপক্ষ ভাবছেন, তবে শিষ্যদের গ্যালারির গর্জন কিংবা মিডিয়ার মাতামাতি নিয়ে মাথা না ঘামানোর তাগিদ টিম-ডিরেক্টরের।

Reneta

রবি শাস্ত্রী বলেন, প্রথম ম্যাচে বাংলাদেশ শুরুতে অনেকটাই এগিয়ে গিয়েছিল কিন্তু পরে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে নেই। সত্যি কথা বলতে কঠিন একটা খেলা ছিল প্রথম ম্যাচটা।বাংলাদেশ গুড অলরাউন্ড সাইড। দেশের মাঠে ইদানীং ওদের পারফরম্যান্সগুলো খুব ধারাবাহিক।আমরা তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছি।

প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছিলো ভারত। বাংলাদেশ চূড়ান্ত পর্বের টিকিট পেলে ২৫ মার্চ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-পর্বে আবারো মুখোমুখি হবে দুই দল।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT