মিশরে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন মুসলিম ব্রাদারহুডের মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সাল থেকে সামরিক শাসনে চলা দেশটির ‘গণতন্ত্রে’ উত্তোরণের প্রথম পদক্ষেপ।
আদালতের আদেশ, গণবিক্ষোভ এবং সেনা অভ্যুত্থানে ২০১২ সালে নির্বাচিত মুরসি সরকারের পতনের পর এটি মিশরের প্রথম জাতীয় নির্বাচন।
তবে নির্বাচনের ফলাফল এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে শঙ্কিত দেশটির রাজনৈতিক অঙ্গন। অভিযোগ রয়েছে নির্বাচনে অংশ নেয়া এবং সম্ভাব্য বিজয়ীরা সবাই বর্তমান প্রেসিডেন্ট জেনারেল আবদুল ফাত্তাহ আল সিসি’র সমর্থনপুষ্ট। বিশ্লেষকদের মতে গণতন্ত্রে উত্তোরণের নামে আসলে নিজের কর্তৃত্ব আরো মজবুত করছেন জেনারেল সিসি।
মিশরের ক্ষমতার পালাবদল দেখতে অর্থাৎ নির্বাচনের চূড়ান্ত ফল পেতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।






