চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনের বছর এরকম পরিস্থিতি দেখবেন না: স্থানীয় সরকারমন্ত্রী

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৮:২২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
এই পরিস্থিতি আমাদের শিক্ষা দিচ্ছে, সামনের বছর এরকম পরিস্থিতি দেখতে পারবেন না: খন্দকার মোশাররফ হোসেন

স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

ঢাকার জলাবদ্ধতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা সার্ভে করে দিয়েছি, ঢাকায় যে ৪৬টি খাল রয়েছে, এর মধ্যে ১৮টির উন্নয়ন করতে হবে। সেসব জায়গায় আমরা তড়িৎ ব্যবস্থা নিবো এবং আমি প্রমিজ করছি, সামনের বছর আপনারা এরকম পরিস্থিতি দেখতে পারবেন না।

বুধবার জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনে ২০টি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী।এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

এসময় তিনি আরও বলেন, আমি ওয়াসাকে নির্দেশনা দিয়েছি যে ভারি বর্ষণ হলেও তিন ঘণ্টার মধ্যে যেন পানি নিষ্কাশিত হয়ে যায়। এখন তো এই যে সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে, এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি। তবে, এই পরিস্থিতি আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা বুঝতে পারছি যে কোন জায়গাতে আমরা আটকা পড়ছি।

দ্বিতীয় দিনের প্রথম বৈঠকে স্থানীয় পর্যায়ে পর্যটন স্পট এবং বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের দাবী জানিয়েছেন জেলা প্রশাসকরা। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে নিত্যপণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য জেলা ও জাতীয় পর্যায়ে টাস্কফোর্স গঠনের কথা বলেছেন তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সব সময় স্বাভাবিক রাখা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। এ ব্যাপারে আমাদের ভোক্তা অধিদপ্তর রয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রতি জেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা এবং পর্যায়ক্রমে জনশক্তি ও কর্মসংস্থান অফিস স্থাপনের। ব্রিটিশ আমলে নির্মিত জেলা প্রশাসকদের বাসভবন না ভেঙ্গে লাইব্রেরী অথবা জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠকে।

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম
Reneta

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে যারা থাকেন, তারা আসেন, আমরা মত বিনিময় করি। এর মাধ্যমে সরকারের সঙ্গে প্রশাসনের সেতু বন্ধন তৈরি হয়।

রাজনৈতিক হস্তক্ষেপ উপেক্ষা করে মহাসড়কে নছিমন, করিমন, ভটভটির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।  ভিআইপিদের প্রটোকল নিয়ে ব্যস্ত থাকার চেয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মানুষের সমস্যা সমাধানে ডিসি, এসপিদের মনোযোগি হওয়ার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। জেলা প্রশাসক সম্মেলনে মন্ত্রি পরিষদ সচিবের মাধ্যমে এই প্রস্তাব রেখেছেন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখন দেশে অনেক সমস্যা। ডিসি-এসপিরা যদি মন্ত্রীর পিছনে বেশি সময় ব্যয় করে তাহলে জনগণের জন্য কাজ করার সময় পাবেন কখন, প্রশ্ন করেন তিনি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিসি সম্মেলনঢাকার জলাবদ্ধতা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT