ক্রিকেট

সামনের বছর অস্ট্রেলিয়া সফরের আশা

সামনের বছর অস্ট্রেলিয়া সফরের আশা

এ বছর নয়, আগামী বছর বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফরে যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আগে থেকেই কথা ছিল, চলতি বছর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। কিন্তু স্বাগতিক দেশের বোর্ড সিরিজ আয়োজনে অপারগতা প্রকাশ করায় ঝুলে গেছে টাইগারদের ওই সফরটি।

সোমবার বিসিবি কার্যালয়ে বসে আকরাম বলেন, ‘অস্ট্রেলিয়া আমাদের জানিয়েছে তারা এখন সিরিজ আয়োজন করতে পারবে না। সম্ভবত ওরা আগামী বছর সময় দেবে।’

জুলাইয়ে পুর্নাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা বাংলাদেশের। স্বাগতিক দেশের বোর্ড সিরিজের সূচি চূড়ান্ত না করলেও ভেন্যু সম্পর্কে অবহিত হয়েছে বিসিবি। আকরাম জানালেন টি-টুয়েন্টি সিরিজ হবে ফ্লোরিডায়।

আকরাম আরও জানান টেস্ট, ওয়ানডে খেলার পর টি-টুয়েন্টি সিরিজ হয়ে যেতে পারে ত্রিদেশীয়। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর কথা ভাবছে। টুর্নামেন্ট হলে একটির জায়গায় দুটি দলের বিপক্ষে খেলতে পারা ‘সুযোগ’ হিসেবে দেখছে বিসিবি।

বিষয়:আকরাম খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…