চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে বিএনসিসি’র ১০ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পিং সমাপ্ত

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:৫৫ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০১৭
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাটুনস সহ দেশের ১০৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে সাভারে বিএনসিসির রমনা রেজিমেন্টের ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পিং ২০১৬-১৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাভারের বাইপাইলে বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পিং শেষ হয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর রমনা রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল এস এম সালাহউদ্দিনের নেতৃত্বে ‘রেজিমেন্ট ক্যাম্পিং ২০১৬-১৭’ শুরু হয়। পরে ২৮ ডিসেম্বর রেজিমেন্ট ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. মো. এনামুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সমাপনী দিনে তিনি প্রশিক্ষণ একাডেমিতে ক্যাডেটদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি ক্যাডেটদের শারীরিক দক্ষতা, মনোবল ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, ‘তোমরাই হলে দেশের ভবিষৎ, তোমরা এই একাডেমি থেকে যে প্রশিক্ষণ নিলে তা নিয়ে দেশের জন্য কাজ করতে হবে। সন্ত্রাস মৌলবাদের বিরুদ্ধে তোমাদেরকেই সচেতন ও অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।

দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য দেশকে ভালোবাসতে হবে, দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোমাদের জানতে হবে। তোমরা যদি দেশকে ভালবাসো, দেশ ভালো থাকবে, দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো।’

প্রশিক্ষণ সম্পর্কে পিইউও আ স ম ফিরোজ উল হাসান বলেন, বাংলাদেশ সামরিক বাহিনীর সহযোগী হিসাবে কাজ করার জন্য এ প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, সুশৃঙ্খল করাসহ নেতৃত্বের গুনাবলী অর্জনে সহায়তা করা হয়েছে।

Reneta

ক্যাম্পিং এ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলসহ প্রায় ১০৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ক্যাডেট এবং ২৮ জন বিটিএফও / পিইউও/ টিইউও অংশগ্রহণ করেন।

রমনা রেজিমেন্ট ক্যাম্পিং এর মাধ্যমে ক্যাডেদেরকে শারিরীক ও মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন ধরণের মৌলিক সামরিক-বেসামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প, অগ্নি নির্বাপন ও প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান সংশ্লিষ্ট বহুমুখী প্রশিক্ষণ দেওয়া হয়।
তরুণ প্রজন্ম হিসেবে ক্যাডেটদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও বিভিন্ন ধরণের উপস্থাপনার ব্যবস্থা করা হয়।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: লিবারেল পার্টির হয়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত ডলি বেগম।

কানাডায় বাংলাদেশি বংশোদ্ভুত ডলি বেগমের এমপি মনোনয়ন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অধিকার কেড়ে নিতে নতুন জালিমদের আবির্ভাব ঘটেছে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি,  ছবি: সংগৃহীত।

যেভাবে হত্যা করা হয় সাইফ আল গাদ্দাফিকে

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আলোচনায় সাংবাদিকের মন্তব্য, সৌদি ছাড়ছেন রোনালদো?

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইনের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT