চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে টিকাকেন্দ্রে ভিড় সামলাতে পুলিশের লাঠিপেটা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ
A A
সাভারে টিকাকেন্দ্রে ভিড় ও পুলিশের লাঠিপেটা, জনতার মাঝে আতঙ্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভার প্রতিনিধি: সাভারের একটি টিকাকেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় সামলাতে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও আনসার সদস্যও রয়েছেন।

আহত বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আগামী ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ রাখা হবে-  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলমের এমন ঘোষণার পর টিকা নেয়া জন্য হুড়োহুড়ি তৈরি হয়। এই ঘোষণার পর থেকে পোশাক শ্রমিকদের মধ্যে টিকা গ্রহণের প্রবণতা বেড়ে যায়।

তবে সরকার বলছে, ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই হাজার হাজার মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিতে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন। এরপর শুরু হয় হুড়োহুড়ি। সেসময় আনসার সদস্যেরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

টিকে নিতে আসা বেশ কয়েকজন জানান, আজ পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যকর্মী, আনসার ও পুলিশ সদস্যদের হিমশিম খেতে হচ্ছিল। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে আহত হন অন্তত ৩০ জন।

পুলিশের লাঠিপেটা ও হুড়োহুড়িতে বৃদ্ধ-নারী-পুরুষকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহত অনেককে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। সেসময় অনেকেই টিকা না নিয়ে ফিরে যান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ‘টিকাপ্রত্যাশী হাজার হাজার মানুষের উপচেপড়া ভিড় আর হুড়োহুড়িতে স্বাস্থ্যবিধি উধাও হয়ে গেছে। কোনোভাবেই সেই চাপ সামলানো যাচ্ছিল না।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, ‘বেশি মানুষের ভিড় সামলাতে থানা থেকে অতিরিক্ত ফোর্স টিকাকেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে’।

ট্যাগ: আহতকরোনার টিকাসাভার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে

পরবর্তী

নিপুণ-জায়েদ: সোমবার আবার শুনানি

পরবর্তী

নিপুণ-জায়েদ: সোমবার আবার শুনানি

ইউক্রেনে হামলা না চালাতে রাশিয়ার প্রতি জাতিসংঘের অনুরোধ

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT