চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে চলছে বৈশাখের ‘বইজান্তার বইমেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
শিল্প সাহিত্য
A A
বিকেলে বইমেলায় স্থানীয়দের ভীড়

বিকেলে বইমেলায় স্থানীয়দের ভীড়

সাভারে বাংলা নববর্ষ উপলক্ষে এই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘বইজান্তার বইমেলা’। ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া মেলাটির তৃতীয় দিন চলছে শনিবার।

‘বই এর সাথে পাঠকের নাড়ীর টান ভালো থাকুক-বেঁচে থাকুক। বই এর সাথে বই প্রেমীরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক-বাঁধা থাকুক’ এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় চারদিনব্যাপী এই বইমেলা। সাভারের নামা বাজার সংলগ্ন পঞ্চবটী আশ্রম প্রাঙ্গণে অন্যান্য বছর সাধারণ বৈশাখি মেলা অনুষ্ঠিত হলেও এই প্রথম তার বদলে একটি বইমেলা হচ্ছে।

বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক, নাট্যকার এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে বইমেলাটির উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন ‘অন্য প্রকাশ’ প্রকাশনীর কর্ণধার এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মজহারুল ইসলাম।

‘বইজান্তার বইমেলা’র আকর্ষণীয় প্রবেশ তোরণ

উদ্বোধনী বক্তব্যে ইমদাদুল হক মিলন আয়োজক সংগঠন ‘বইজান্তা’র সদস্যদের উদ্দেশ্যে বলেন,

‘আমি শুনেছি, তোমাদের নানা জায়গা থেকে এই বইমেলা আয়োজন করতে বাধা দেয়া হয়েছে, তোমরা কষ্ট করেছো এবং নিজেদের পকেটের পয়সা দিয়ে এ আয়োজন করেছো। এটা অনেক বড় একটি কাজ। আমি বিশ্বাস করি, আমাদের দেশে যত বড় বড় কাজ হয়েছে তা সব তরুণরাই করেছে।’

তরুণ আয়োজকরা এবারের মতোই প্রতি বছর চমৎকারভাবে এমন বইমেলা আয়োজন করবে এবং এলাকার প্রতিটি স্কুল, কলেজ ও বাড়িতে গিয়ে বইমেলা থেকে বই সংগ্রহের আমন্ত্রণ জানাবে বলে আশা প্রকাশ করেন ইমদাদুল হক মিলন।

Reneta

বাংলা একাডেমি, বেহুলা বাংলা, তাম্র লিপি, আদর্শ, বিদ্যা প্রকাশ, অনার্য্য পাবলিকেশনস লিমিটেড, বিজয় প্রকাশ, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, অন্বেষা প্রকাশন, দি স্কাই পাবলিশার্স, প্রথমা প্রকাশন,

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

পার্ল পাবলিকেশন্স, শোভা প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, জার্নিম্যান বুকস, সাহিত্য বিকাশ, অন্য প্রকাশ, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউজ, এশিয়া পাবলিকেশন্সসহ ৪১টি বইয়ের স্টল রয়েছে এই বইমেলায়।

এছাড়াও শিশুদের বিনোদনের উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণে নাগরদোলা, ঘূর্ণয়মান ট্রেনসহ নানারকম বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

১৬ এপ্রিল পর্যন্ত চলবে বইমেলাটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা

জেল থেকে ফিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপূর্তের দাপ্তরিক কাজে জুয়েল রানা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত কোনো আলোচনা নয়, ঘোষণা ইরানের

এপ্রিল ২০, ২০২৬

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের তারকা ক্রিকেটার

এপ্রিল ২০, ২০২৬
ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুস্তবা

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন তানজিম সাকিব

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT