সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশের চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় ১ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪পুলিশ সদস্য । নিহতের নাম মুকুল। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। সকাল সোয়া ৭টার দিকে শিল্প পুলিশের ৫ সদস্যের একটি দল নিয়মিত চেকপোস্ট বসিয়ে টহল দেওয়ার জন্য আশুলিয়ার নন্দন পার্কের সামনে যায়। টহল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ১০/১২ জনের একটি দল অতর্কিত চাপাতি ও ছুরি নিয়ে তাদের উপর আক্রমণ চালায়।
হামলায় আহত হন ৫ পুলিশ সদস্য। পুলিশ কর্মকর্তারা জানান, এটি ছিলো একটি নিয়মিত চেকপোস্ট। যেহেতু অপরাধী ধরা বা কোনো অভিযানের ব্যাপার এখানে ছিলো না, সেহেতু পুলিশকে টার্গেট করেই পূর্ব পরিকল্পিতভাবে কোনো গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কনস্টেবল মুকলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
খবর পেয়ে ঢাকা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।






