সাভারে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগনদী থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে তুরাগনদীতে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায় অজ্ঞাত ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাভার মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







