বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটসম্যান সাব্বির রহমানকে থার্ড আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। টিভি রিপ্লেতে বল মাটি স্পর্শ করতে দেখা গেলেও টেলিভিশন আম্পায়ার সুন্দরম রবি তাকে আউট দিয়েছেন।
হঠাৎ ধসে পড়া বাংলাদেশ ইনিংসের তখন ৮৬তম ওভার চলছে। বল করছিলেন বেন স্টোকস। তৃতীয় বলটি সাব্বিরের ব্যাট ছুঁয়ে আপাতঃ চোখে স্লিপে দাঁড়িয়ে থাকা অ্যালেস্টার কুকের হাত খুঁজে পায়।
কিন্তু, সন্দেহ থাকায় মাঠের আম্পায়াররা আউটের সিদ্ধান্ত না দিয়ে টিভি আম্পায়ার রবির শরণাপন্ন হন। বেশ অনেকক্ষণ পরীক্ষা-নিরীক্ষার পর সবাইকে বিস্মিত করে আউটের সিদ্ধান্ত দেন সুন্দরম রবি।
কিন্তু, টিভি রিপ্লেতে বল মাটি স্পর্শ করতে দেখা যাওয়ায় এমন সিদ্ধান্তে ক্রিকেট ভক্তদের মধ্যে তুমুল সমালোচনা চলছে।







