চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বির যেখানে বাংলাদেশের প্রথম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই স্টাম্পিং হয়েছেন সাব্বির রহমান। এরমধ্য দিয়ে নতুন একটি অধ্যায় খুলেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। এক টেস্টের দুই ইনিংসেই স্টাম্পিং হওয়া প্রথম বাংলাদেশি তিনি। তবে সব মিলিয়ে টেস্ট ইতিহাসে দুই ইনিংসেই স্টাম্পড হওয়া ২০তম ব্যাটসম্যান।

দুই ইনিংসেই সাব্বির আউট হয়েছেন নাথান লায়নের বলে। প্রথম ইনিংসে একটু ভিন্নভাবে স্টাম্পিং হন তিনি। লায়নের লেগ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। দারুণ দক্ষতায় স্টাম্প ভেঙে দেন ম্যাথু ওয়েড। টিভি আম্পায়ারের দ্বারস্থও হতে হয় মাঠ আম্পায়ারকে। সেই তুলনায় দ্বিতীয় ইনিংসের আউটটা ছিল বেশ সহজভাবে। ক্রিজ থেকে অনেকখানি বেরিয়ে এসেছিলেন, বলের লাইন মিস করলে সহজেই স্টাম্প উপড়ে দেন ওয়েড।

দুই ইনিংসে স্টাম্প হওয়া প্রথম ব্যাটসম্যান ইংল্যান্ডের আলবার্ট হর্নবি। ১৮৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই দুই ইনিংসে স্টাম্পড হয়েছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক।

দুই ইনিংসে স্টাম্প হওয়া ব্যাটসম্যানদের তালিকায় অবশ্য লোয়ারঅর্ডারদেরই নাম বেশি। তালিকায় রয়েছে ওয়ালি হ্যামন্ড, ফ্র্যাঙ্ক ওরেল ও বার্ট সাটক্লিফদের মত বাঘা বাঘা ব্যাটসম্যানরাও। সাব্বিরের আগে সবশেষ এই অভিজ্ঞতা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচের। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, গল টেস্টে।

সাব্বিরের দুই ইনিংসে স্টাম্পড হওয়া টেস্টে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসে অজিরা অলআউট হয়েছিল ৩৭৭ রানে।

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাব্বির রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কে এই এমিনে এরদোগান?

পরবর্তী

‘গো রক্ষার নামে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না’

পরবর্তী
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গো রক্ষার নামে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না’

দুই পুরুষের মধ্যে সংলাপ, একজন তরুণ ও একজন বৃদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ সেপ্টেম্বর থেকে চ্যানেল আইতে ‘ফেলুদা’

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT