চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের উড়ন্ত সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১০, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার দুর্দান্ত ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে আড়াইশ পেরিয়ে ছুটছে টাইগাররা। তামিমের দুর্দান্ত ফিফটির পর সেঞ্চুরির তুলে নিয়েছেন সাব্বির।

আয়ারল্যান্ডে পৌঁছে কয়েকদিন ঘাম ঝরানোর পর লাল-সবুজদের এটাই একমাত্র প্রস্তুতি ম্যাচ। এর আগে ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেন মুশফিকরা। বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় (বাংলাদেশ সময় পৌনে চারটা) শুরু হয়েছে ম্যাচটি।

সাব্বির রহমান ৭ চার ও ১ ছয়ে ৪৯ বলে ৫০ রান তুলেছিলেন। পরে সেঞ্চুরিতে পৌঁছান ৮২ বলে। ইনিংসটি ১৬ চার ও ১ ছয়ে সাজানো।

আগে তামিম ইকবাল ১১ চারে ৪৯ বলে ৫০ পূর্ণ করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৮৭ রানে থামতে হয় তাকে। ৭৫ বলের ইনিংসটি অ্যান্ডি ম্যাকব্রিনের বলে ইয়ংয়ের দুর্দান্ত ক্যাচে সমাপ্তি দেখেছে।

সৌম্য সরকার ৩ চারো ২৫ বলে ১৭ রানে সাজঘরে ফিরেছেন। ক্রেইগ ইয়ংয়ের বলে কেনের হাতে ক্যাচ দেন টাইগার বাঁহাতি ব্যাটসম্যান। সাকিব আল হাসান ৪ চার ও ২ ছয়ের ইনিংস সাজিয়ে থেমেছেন। মোসাদ্দেকের ব্যাটে এসেছে ২৭ বলে ৩১ রান।

পঞ্চাশ ওভারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। মূলত আইরিশদের ‘এ’ ও একাডেমি দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটি। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড দলে থাকা স্টুয়ার্ট টমসন আছেন প্রস্তুতি ম্যাচের দলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণবিরোধী সমাবেশে অমিতাভ রেজা

পরবর্তী

ঘুরে আসুন কক্সবাজার রামুর বৌদ্ধ বিহার

পরবর্তী

ঘুরে আসুন কক্সবাজার রামুর বৌদ্ধ বিহার

মিশা সওদাগর ও জায়েদ খান

১৩ মে নয়, চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ১২ মে

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT