চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সহকারীকে ‘অকৃতজ্ঞ’ বললেন এনরিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দ্বিতীয় দফায় স্পেনের কোচ হয়েছেন লুইস এনরিকে। এতে টানা সাত ম্যাচ জিতিয়েও চাকরি বাঁচাতে পারেননি তার সাবেক সহকারী রবের্তো মরেনো। চাকরি ফিরে পেয়েই মরেনোকে অকৃতজ্ঞ বলে তোপ দেগেছেন এনরিকে।

গত আগস্টে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে এনরিকের নয় বছর বয়সী কন্যা জানা। ক্যান্সারে আক্রান্ত কন্যার পাশে থাকতে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত জুনে স্পেন জাতীয় দল থেকে পদত্যাগ করেন তিনি।

এনরিকে দায়িত্ব ছাড়ার পর স্পেন জাতীয় দলকে চালিয়েছেন মরেনো। তার অধীনে সাত ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা, টিকেট পেয়েছে ২০২০ ইউরোর মূলপর্বেও।

দ্বিতীয় দফায় চলতি নভেম্বরে এনরিকের হাতে দায়িত্ব তুলে দেয় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২০ ইউরোতে দলকে পরিচালনা করবেন তিনি। ফলে, সাত ম্যাচ জিতিয়েও দায়িত্ব ছাড়তে হয়েছে মরেনোকে। দায়িত্ব ছাড়ার সময় তিনি কেঁদেছেন সংবাদ সম্মেলনেও।

এরপরও মন গলেনি এনরিকের। সাবেক সহকারীকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে দ্বিতীয় মেয়াদে প্রথম সংবাদ সম্মেলনে জানালেন কেনো তার দলে রাখা হয়নি মরেনোকে, ‘যে মানুষটার কারণে রবের্তো মরেনো আমার কোচিং স্টাফে জায়গা পায়নি সে হলাম আমি।’

‘ও আমার বাড়িতে এসেছিল। বলেছিল সে ২০২০ ইউরোতে স্পেনের কোচ হতে চায়। পরে মত পাল্টে বলেছে যে সে আমার সহকর্মী হয়েই থাকতে চায়।’

Reneta

‘আমি বুঝেছি সে অনেক পরিশ্রম করেছে। তার উচ্চাকাঙ্ক্ষাও বেশি তবে আমার কাছে সে অকৃতজ্ঞ। আমি হলে এমনটা করতাম না এবং আমি চাই না আমার কোচিং স্টাফে এমন চরিত্রের একজন লোক থাকুক।’

স্পেনের দায়িত্বে আসার আগে বার্সেলোনা ও সেল্টা ভিগোতেও এনরিকের সহকারী ছিলেন মরেনো। মূল কোচ হয়ে আসার পর স্পেনের সহকারী কোচের দায়িত্বে মরেনোকে এনেছিলেন এনরিকে। কিন্তু তাকে টপকে তারই সহকারীর মূল কোচের দায়িত্ব চেয়ে বসাটা মেনে নিতে পারেননি বার্সাকে ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ।

‘ও কি চায় আমি বুঝতে পেরেছি, তবে তার ইচ্ছার সঙ্গে আমি একমত নই। আর এই কারণে আমি বলে দিয়েছি যে তাকে আর আমার সহকারী হিসেবে চাই না।’

‘উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো। তবে বেশি উচ্চাকাঙ্ক্ষা একটা দোষ, কোনো মহৎ গুণ নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসলুইস এনরিকেস্পেন জাতীয় দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT