থাইলান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানী ব্যাংককের একটি আদালতে হাজির হন তিনি। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন ইংলাক।
তার বিরুদ্ধে চালের ভর্তুকি প্রকল্প নিয়ে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
মঙ্গলবার সকালে আদালতে পৌঁছানোর পর ইনলাক সাংবাদিকদের বলেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমার দৃঢ় বিশ্বাস আমি নির্দোষ প্রমাণিত হবো।
গত বছর ক্ষমতাচ্যুত হন ইংলাক সিনাওয়াত্রা।







