বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার দেওয়ান শফিউল আরেফিন টুটুলের বড় মেয়ে দেওয়ান রাবিতা আরেফিন টিকলি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
রাবিতা আরেফিন মঙ্গলবার ভোর ৪.৩০ এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ আছর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে।
রাবিতা আরেফিনের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার। প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন তিনি।







