বাংলাদেশ

সাবেক এমপি ফজিলাতুন নেসা বাপ্পি মারা গেছেন

ফজিলাতুন্নেসা বাপ্পি-সাবেক এমপি

সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি।

অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই চারদিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন নেসা বাপ্পি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন।

নবম ও দশম জাতীয় সংসদে তিনি আওয়ামী লীগের মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের এই সদস্যের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:ফজিলাতুন্নেসা বাপ্পি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…