‘তুমি একটা ব্যাপার’। এটা একটা সিঙ্গেল গানের শিরোনাম। গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিন। তার গাওয়া এ গানের ভিডিও এসেছে শনিবার সন্ধ্যায়। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন বেলাল খান, সংগীতায়োজন করেছেন জে কে মজলিস। আর ভিডিওটি নির্মাণ করেছেন তপু খান। এতে সাবরিন নিজেই মডেল হয়েছেন।
রিদমিক ঘরানার এই ভিডিওটি সিএমভি মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। সাবরিনা বলেন, ‘গানটির ভিডিও করার সময়ে দারুণ মজা করেছি। রিদমিক গান, তাই আশা করছি সবাই মজা পাবেন। গানটি আমার নতুন অ্যালবাম থেকে নেওয়া হয়েছে।’
গত মার্চে তিনি আলোচনায় আসেন ‘পাতার বাঁশি’ নামের একটি মিউজিক ভিডিও দিয়ে। সিএমভি’র ব্যানারে প্রকাশিত বেলাল খানের সঙ্গে গাওয়া ওই গানের ভিডিওতে প্রথম মডেল হন অভিনেতা মাজনুন মিজান।
‘তুমি একটা ব্যাপার’ গানের ভিডিওর ইউটিউব লিংক :








