সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। কেরালার ত্রিবেন্দ্রামে ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ দল। কোচ মারুফুল হক মনে করেন, এ বছর কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলায় বাংলাদেশ দলের প্রস্তুতি ভালো হয়েছে।
২০০৩ সালে বাংলাদেশ একবারই শিরোপা জিতেছিলো। তাই এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই সাফ মিশন শুরু করতে চায় মামুনুলরা।
অন্যদিকে, শিরোপা ধরে রাখতেই মাঠে নামবে আফগানিস্তান। তবে সাফে অংশ নেয়া সবগুলো দলই সমান শক্তিশালী বলে মানছে দু’দল।







