চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফল্যের শীর্ষে দেশী এবং  যৌথ প্রযোজনার দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে বছরের সর্বশেষ সিনেমা বদরুল আনাম সৌদের পরিচালনায়  ‘গহীন বালুচর’।  এ সিনেমা নিয়ে বছর ভরে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা দাঁড়াবে ৬৩। যা গত বছরের চাইতে ৭টি ছবি বেশি। ব্যবসায়িক আয়েও ২০১৬ কে ছাড়িয়ে গেছে এ বছরের চলচ্চিত্র।  এর মধ্যে ব্যবসা করেছে ১২টি চলচ্চিত্র। সাফল্যের শীর্ষে রয়েছে দেশীয় প্রযোজনার ‘ঢাকা অ্যাটাক’ এবং যৌথ প্রযোজনার ‘নবাব’। ছবি দুটি জায়গা করে নিয়েছে দেশের চলচ্চিত্রের ইতিহাসে সেরা আয়ের তলিকায়।  ব্যবসার তালিকায় সেরা ৫-এ রয়েছে ‘ঢাকা অ্যাটাক’, ‘নবাব’, ‘রাজনীতি’, ‘হালদা’ এবং ‘অন্তরজ্বালা’।

ব্যবসাসফল ছবির তালিকায় আরো রয়েছে হাসিবুর রেজা কল্লোলের ‘স্বত্ত্বা’, ‘বস ২’, জাকির হেসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’, শামীম আহমেদ রনির ‘ধ্যাততেরিকি’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ এবং শাহাদাত হোসেনের ‘অহংকার’। আর আলোচিত হয়েছে ফাখরুল আরেফিনের  ‘ভুবন মাঝি’,  মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’, অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’, আকরাম হোসেনের ‘খাঁচা’, শামীম আহমেদ রনির ‘রংবাজ’ এবং মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’।

বছরের শেষ ৩ মাস ধরে ঢাকার চলচ্চিত্র ছিল সাধারণ মানুষের আলোচনায়।  তাছাড়া এ বছর যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন, শাকিব খানের ওপর শিল্পী সমিতির নির্বাচনে হামলা-মামলা, সেন্সর বোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলা, শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা, শাকিব-অপু বিচ্ছেদ, চলচ্চিত্রে হুমায়ুন আহমেদের চরিত্রায়ন নিয়ে ঝড়-সব মিলিয়ে প্রায় ম্রিয়মাণ হয়ে আসা বাংলাদেশের চলচ্চিত্র নদীতে জোয়ারের সম্ভাবনা তৈরী হয়েছে বিদায় বছরে।

ঢাকা অ্যাটাক : ৬ অক্টোবর সারা দেশের ১২৭ টি সিনেমা হলে মুক্তি পায় দীপঙ্গকর দীপনের প্রথম পরিচালনায় কপ থ্রিলার ঘরাণার প্রথম চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। শুভ, মাহি, সুমনের অভিনয়ে চলচ্চিত্রটি প্রচারের ব্যবপকতা, অভিনবত্ব এবং সুপরিচালনায় পুরো দেশ কাঁপিয়ে দেয়। এখনও চলছে ছবিটি দেশের বিভিন্ন হলে।  দেশের বাইরেও সাড়া পেয়েছে ‘ঢাকা অ্যাটাক’। পুলিশ পরিবার এবং থ্রি হুইলার্সের প্রযোজনায় নির্মিত ছবিটি দেশ ও দেশের বাইরে আয় করেছে প্রায় সাড়ে ৯ কোটি টাকা।

নবাব : শাকিব খান এবং ভারতের পশ্চিমবঙ্গের নায়িকা শুভশ্রীর প্রথম জুটিবদ্ধ যৌথপ্রযোজনার ছবি নবাব মুক্তি পায় রোজার ঈদে। নানা আলোচনা সমালোচনা এবং আন্দোলনের মধ্যে। ছবিটি মুক্তির বিরুদ্ধে দাড়ায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। অন্যদিকে মুক্তির পক্ষে দাড়ায় হল মালিক এবং পরিবেশক সমিতি। ১২০টি সিনেমা হলে মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে ফিল্মস প্রযোজিত এ ছবি। গতিময়তা এবং শাকিব-শুভশ্রী রসায়নে দারুণ ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে চলচ্চিত্রটি। দেশের বাইরে বিশেষ করে মধ্যপাচ্য এবং মালয়শিয়ায় বাংলাভাষীদের মধ্যে সাড়া ফেলে নাবাব। আয় করেছে প্রায় ৯ কোটি টাকা।

রাজনীতি : রোজার ঈদে ‘নবাব’ এবং ‘বস২’ এর চাপে পড়ে কম সিনেমা হলে মুক্তি পায় বুলবুল বিশ্বাসের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘রাজনীতি’। শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রটিতে ছিলেন অপু বিশ্বাস। মৌলিক গল্প, সুনির্মাণ এবং অভিনয়ে দর্শকগ্রহণযোগ্যতা আদায় করে নেয়  ‘রাজনীতি’। প্রথম সপ্তাহের পর থেকে সারা দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটির প্রদর্শণ উত্তোরত্তর বেড়েছে।

Reneta

হালদা : তৌকীর আহমেদ এর পরিচালনায় পঞ্চম স্বল্পবাজেটের চলচ্চিত্র ‘হালদা’ নির্মাণ মুন্সীয়ানা, অসাধারণ অভিনয় এবং পরিবেশনা দক্ষতায় ব্যবসা সাফল্য পেয়েছে পরিবেশ এবং প্রেমের চলচ্চিত্র ‘হালদা’। ৭০ লক্ষ টাকা বাজেটের চলচ্চিত্রটি প্রথম সপ্তাহে ৮২ টি সিনেমা হলে মুক্তি পায়। দেশের বাইরে বিশ্বের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

‘অন্তর জ্বালা’ : পরীমণির অসাধারণ অভিনয়ে ১৫ ডিসেম্বর মুক্তি পায় মালেক আফসারীর পরিচালনায় ২৪ তম চলচ্চিত্র ‘অন্তরজ্বালা’। পরীমণির বিপরীতে চলচ্চিত্রে ছিলেন জায়েদ খান। প্রযোজকের ভাষ্য অনুযায়ী রেকর্ড ১৭০ হলে মুক্তি পেয়েছিল চলচ্চিত্রটি। হল তালিকা ঘোষণার কথা থাকলেও ঘোষণা দেননি প্রযোজক জায়েদ খান। পরিবেশক সমিতির সুত্রমতে, ১২০টির মত মত সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। প্রযোজক এবং পরিচালকের ভাষ্যমতে ২ কোটি টাকা ব্যায়ের চলচ্চিত্রটি টেলিভিশন রাইটস, হলের আয় এবং ইনার ব্র্যান্ডিং দিয়ে খরচ তুলে নিয়েছে ইতিমধ্যে। ’

সমানে সমান : বিদায়ী বছরে শাকিব খান ও পরীমণি ছবি মুক্তির দিক দিয়ে ছিলেন সমানে সমান। দুজনেরই ৫টি করে চলচ্চিত্র মুক্তি পেয়েছে এ বছরে।  শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে ‘স্বত্ত্বা’, ‘রাজনীতি’, নবাব’, ‘রংবাজ’ এবং ‘অহংকার’। সবগুলো ছবি ব্যবসায় সাফল্য পেয়েছে। সমা খান।

অন্যদিকে নায়িকা পরীমণি’র অভিনীত ৫টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’, ‘অন্তর জ্বালা’, ‘সোনা বন্ধু’ এবং ‘ইনোসেন্ট লাভ’। এর মধ্যে ব্যভসায়িক সাফল্য পেয়েছে দুটি চলচ্চিত্র। আলোচনায় ছিল ‘আপন মানুষ’ চলচ্চিত্রটি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিৎনবাবরাজনীতিশাকিব খানসত্তাহাসিবুর রেজা কল্লোল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন ২৫ ডিসেম্বর বিটিভি’র যাত্রা শুরু?

পরবর্তী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় ‘গুপ্তচরের’ সঙ্গে পরিবারের সাক্ষাৎ

পরবর্তী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় ‘গুপ্তচরের’ সঙ্গে পরিবারের সাক্ষাৎ

মালয়েশিয়ায় গ্রেপ্তার ‘অস্তিত্ব’ নির্মাতা অনন্য মামুন

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT