চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৯
- সেমি লিড, জনপদ, নরসিংদী, বরিশাল, মাগুরা
A A
সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

সাপ্তাহিক ছুটির দিন হলেও শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া গিয়েছে। এ পর্যন্ত তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন।  

বরিশাল
বরিশালে বাস ও ডিজেল চালিত মাহিন্দ্র অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে বরিশাল-বানাড়ীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক। তারা হলেন, অটোরিকশা চালক সোহেল, যাত্রী শিলা, মানিক, খোকন, পারভিন। নিহত আরেকজনের নাম জানা যায়নি।

বরিশাল বিমানবন্দর থানার ওসি জানিয়েছেন, দুর্জয় পরিবহনের একটি বাস বানারীপাড়া থেকে বরিশালের দিকে আসছিল। অপর দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রীবোঝাই অটোরিকশাটি বানারীপাড়ার উদ্দেশে যাচ্ছিলো। পথে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।

নরসিংদী
নরসিংদীর বেলাবতে ট্রাক চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, ওই নারী বারৈচা বাসস্ট্যান্ডের বেলাব সড়ক থেকে মহাসড়ক পার হয়ে রায়পুরা সড়কে যাচ্ছিলেন। সেসময় ঢাকা থেকে ভৈরবগামী মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটিকে থামাতে পারলেও চালক পালিয়ে যায়।

মাগুরা
মাগুরা-যশোর সড়কের মঘি এলাকায়ও সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন নামে লাশবাহী এ্যাম্বুলেন্সের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদহেটি নিয়ে তার স্বজনরা এ্যাম্বুলেন্স করে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। ভোরে এ্যাম্বুলেন্সটি ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT