চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাপলুডু’ বোকা বোকা লাভ স্টোরি নয়: আরিফিন শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
বিনোদন
A A

গেল বছরের অক্টোবরে শুরু হয়েছিলো গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সাপলুডু’র শুটিং! যা শেষ হয় সে বছরের শেষের দিকে। এরপর পোস্ট-প্রোডাকশন ও প্রচার-প্রচারণার পরিকল্পনায় কেটে গেছে প্রায় ছয় মাস। এবার প্রথম পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ফের আলোচনায় তারকাবহুল ‘সাপলুডু’!

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘সাপলুডু’র প্রথম পোস্টার প্রকাশ করলেন নির্মাতা দোদুল। এরআগে সাপলুডুর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন দোদুলসহ ছবির প্রযোজক আশিকুর রহমান ও ছবির কেন্দ্রীয় চরিত্র চিত্রনায়ক আরিফিন শুভ।

পোস্টার প্রকাশের আগে ছবিটির নানা বিষয়ে কথা বলেন তারা। সেখানে জানানো হয়, থ্রিলারধর্মী ছবি নিয়ে বাংলাদেশে এরআগে এতো বড় পরিসরে খুব একটা কাজ হয়নি। সব শ্রেণির দর্শকরা ছবিটি দেখে বিনোদিত হবেন।

কথায় কথায় শুভ তার শুটিং অভিজ্ঞতার কথাও জানান। ছবিটি নিয়ে ভীষণ উত্তেজীত শুভ বলেন, সাপলুডু কোনো বোকা বোকা লাভ স্টোরি নয়, কিংবা নয় কোনো বোকা বোকা অ্যাকশনের ছবি। এই ছবিটি এর বাইরের একটা প্লটকে ঘিরে।

কিন্তু ছবির বিষয়বস্তু, কিংবা ছবিতে কার কী চরিত্র এ বিষয়ে টুঁ শব্দটিও করলেন না কেউ! এমনকি এখন পর্যন্ত ‘সাপলুডু’র কোনো ফ্রেমের ক্লিপ বা স্থিরচিত্রও দেখা যায়নি কোথাও! এ বিষয়ে কঠিন গোপনীয়তা রক্ষা করে চলেছেন নির্মাতা। এ বিষয়ে জট খুললেন নির্মাতা দোদুল। বললেন, সাপলুডু যেহেতু থ্রিলারধর্মী ছবি, তাই ছবি মুক্তির আগে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যও ফাঁস হোক তিনি চান না। ছবিটি নিয়ে দর্শক যেন আগে থেকে কোনো ইঙ্গিত না পান।

আলোচনায় আরো জানানো হয়, আসছে ঈদুল আযহার পরেই দেশের প্রেক্ষাগৃহে মহাসমারোহে মুক্তি দেয়া হবে ‘সাপলুডু’।

Reneta

২৩ জুন (মঙ্গলবার) সাপলুডু’র প্রথম পোস্টার প্রকাশ পেলেও এই ছবির টিজার প্রকাশ হয় গেল ফেব্রুয়ারিতে। টানটান উত্তেজনায় ঠাসা চলচ্চিত্রটির টিজার প্রকাশের পর পরই সোশাল মিডিয়ায় রীতিমত হইচই পড়ে। প্রশংসা কুড়ায় সর্ব সাধারণের। তখন ছবি মুক্তির পরিকল্পনা নিয়ে চ্যানেল আই অনলাইনকে দোদুল বলেছিলেন, ছবির সমস্ত কাজ গুছিয়ে এনেছি। এখন আমরা প্রচারণায় যাওয়ার পরিকল্পনা করছি। ‘সাপলুডু’ মুক্তির আগে প্রচারণার জন্য অন্তত চার মাস সময় চাই। এই চারমাসে ছবিটির বিষয়ে দর্শকদের বার্তা দিতে চাই যে, ‘সাপলুডু’ নামে একটি ছবি প্রেক্ষাগৃহে আসছে!

প্রচারণার জন্য অনলাইন ও অফলাইনের জন্য সব ধরনের কন্টেন্ট প্রস্তুত করা হচ্ছে জানিয়ে দোদুল তখন জানিয়েছিলেন, শুটিংয়ের আগে-পরে আমাদের ওয়ার্কিং মুমেন্টগুলো দিয়ে মজার মজার ভিডিও কন্টেন্ট বানানো হচ্ছে, এগুলো আমরা প্রচারণার কাজে ব্যবহার করবো। দর্শকদের একটু ধারনা দেয়া হবে যে, কীভাবে ‘সাপলুডু’ ছবিটি নির্মিত হয়েছে! এরপর গান রিলিজ করবো। ধীরে ধীরে সব কন্টেন্ট দর্শকের সামনে নিয়ে আসা হবে। মানে মুক্তির আগের চারমাস আমি প্রচারণায় থাকতে চাই।

ছবিতে শুভ-মিম ছাড়াও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসান, তারিক আনাম, শতাব্দী ওয়াদুদ ও রুনা খানসহ অনেকে। ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল নিজেই। অ্যাকশন-থ্রিলার ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভগোলাম সোহরাব দোদুলজাহিদ হাসানতারিক আনামমিমরুনা খানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT