চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কে মুক্তি পাচ্ছে ‘দেবী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

আমেরিকা প্রবাসী বাঙালিদের জন্য বলতে গেলে সুখবর। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শহর সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কে মুক্তি পাচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত ছবি ‘দেবী’। সান ফ্রান্সিসকোতে আজ (৩ নভেম্বর) ছবিটি প্রদর্শিত হবে। জানা যায়, দেশের মতো সেখানকার দর্শকও ‘দেবী’ দেখার ব্যাপক আগ্রহ নিয়ে অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। প্রদর্শনের আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এছাড়া নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স হলে আগামী ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৯ টায় এবং পরের দুই দিন শনিবার ও রবিবার বিকেল ৪টায় একই হলে সিনেমাটি দেখানো হবে। আমেরিকায় দেবী ছবির পরিবেশক বায়স্কোপ ফিল্মস।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ এসব তথ্য জানিয়ে বলেন, সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কের পর আমেরিকার ২০টি প্রদেশে দেবী প্রদর্শিত হবে। বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড হবে। এর আগে কখনো আমেরিকার ২০টি প্রদেশে কোনো বাংলা সিনেমা প্রদর্শিত হয়নি।

এদিকে প্রথম সপ্তাহে (১৯ অক্টোবর) বাংলাদেশে ‘দেবী’ মুক্তি পেয়েছিল ২৮ সিনেমা হলে। দ্বিতীয় সপ্তাহে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫-এ। ২ নভেম্বর(শুক্রবার) তৃতীয় সপ্তাহ থেকে ‘দেবী’ চলছে আরো বেশি সিনেমা হলে। দেশের ৫০ সিনেমা হলে চলছে ছবিটি। হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি।

অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের। দেবী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। জানা যায়, শিগগিরই কানাডা, অস্ট্রেলিয়াসহ আরো কিছু দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘দেবী’।

ট্যাগ: অনম বিশ্বাসচঞ্চল চেীধুরীজয়া অাহসানদেবী চলচ্চিত্রলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুকরানা মাহফিল সংবর্ধনা নয়, দোয়া: ওবায়দুল কাদের

পরবর্তী

নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস!

পরবর্তী
ফেরদৌস

নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস!

বোমা

পটুয়াখালীতে তাজা ও বিস্ফোরিত বোমা উদ্ধার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT