চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানি-তাসকিনের পাশে ইয়ান চ্যাপেল

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:২২ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি নিষেধাজ্ঞায় ক্ষোভ জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের মাঠ কাঁপানো সাবেক তারকা খেলোয়াড়রা।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন দুই টাইগার বোলারকে নিষিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অসি অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক ইয়ান চ্যাপেল।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এর পেছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। এ দুজন টুর্নামেন্টে ভালো করছিলো। তাদের বিপক্ষে বিশ্বকাপের আগে বা পরে ব্যবস্থা নেওয়া যেত। টুর্নামেন্টের মধ্যপথ থেকে বাদ দেওয়া অত্যন্ত রূঢ় সিদ্ধান্ত।’

এদিকে পাকিস্তানের স্পিড স্টার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার এমন নিষেধাজ্ঞার পর তাসকিনকে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন।

তাসকিনকে বিশ্ব ক্রিকেটের সম্পদ আখ্যা দিয়ে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘তাসকিনের জন্য খারাপ লাগছে। আশা করছি সে শিগগিরই আইসিসি’র বৈধতা পাবে। কারণ তাসকিন বিশ্ব ক্রিকেটের সম্পদ।’

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুই বোলারের নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজা।

Reneta

মাশরাফি বলেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে ভাবি না। হয়ত অনেক শক্ত কথা বলেছি কিন্তু আমার দেশকে আগামী ১০-১৫ বছর সার্ভিস দিবে যে ছেলেটি এখন তার পাশে না দাঁড়াতে পারলে আর কিসের অধিনায়ক হলাম। এই অবিচার মানতে পারছি না।’

এদিকে তাসকিন সানির নিষেধাজ্ঞার ইস্যুতে উত্তাল বাংলাদেশের টাইগার ক্রিকেট সমর্থকরা।

সোমবার  রাজধানীর শাহবাগ চত্বরে ‘তাসকিন সানি ফিরবেই অন্যায়ের তালা ভাঙবেই’ শীর্ষক এক মানববন্ধনের আয়োজন করে হাজারো টাইগার ক্রিকেট ভক্তরা।

তারা আইসিসি বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ব্যানার, ফেস্টুনে প্রতিবাদের স্লোগান তুলেন এবং তাদের দাবী তুলে ধরেন।

সম্প্রতি টি-২০ বিশ্বকাপ চলাকালীন সময়ে অবৈধ বোলিং এ্যাকশনের জন্য সব ধরণের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬

সরকারের ৯০ দিন: নতুন কর্মসূচির প্রশংসার সঙ্গে কিছু বিষয়ে সমালোচনা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT