চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানির বোলিং আর ফরহাদ রেজার ব্যাটিং ঝড়ে দোলেশ্বরের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৫ উইকেট নিয়ে নিজের কাজটা ঠিকঠাক মতো সেরে রেখেছিলেন আরাফাত সানি। কিন্তু তালগোল পাকিয়ে ফেলেন ব্যাটসম্যানরা। যখন চোখ রাঙাচ্ছে পরাজয়, তখন আট নম্বরে নেমে ফরহাদ রেজা খেললেন অপরাজিত ৬৮ রানের ইনিংস। শনিবার সানি-রেজার এমন ঝলকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৩ উইকেটের দারুণ এক জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর।

প্রিমিয়ার লিগে ফতুল্লায় সুপার সিক্সের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে খেলাঘরের সূচনাটা ছিল বেশ ভাল। ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন ছাড়া অর্ধ-শতক পেয়েছেন প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই। রবিউল ইসলাম রবি ৬২, অমিত মজুমদার ৫০ ও অশোক মেনারিয়া করেন ৫৪ রান।

৩৫ ওভারে ৩ উইকেটে ১৮১ রানে যখন বড় সংগ্রহের পথে খেলাঘর, তখনই আঘাত হানেন ফরহাদ রেজা। অশোক মেনারিয়াকে নিজের বলে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান দোলেশ্বর অধিনায়ক। এরপর খেলাঘরের ব্যাটিং মেরুদণ্ডটা ভেঙে দেন সানি। চলতি প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন। ফরহাদ রেজার শিকার দুই উইকেট। বড় সংগ্রহের পথে থাকা খেলাঘর অলআউট হয় ২৫৮ রানে।

লক্ষ্য তাড়ায় ভাল ছিল না দোলেশ্বরের শুরুটা। থিতু হয়েও উইকেট বিলিয়ে আসা ব্যাটসম্যানদের কারণে ১৭২ রানে ৭ উইকেট হারিয়ে হার যখন দুয়ারে, তখন একাই ম্যাচ বের করেন ফরহাদ রেজা। অধিনায়কের ৭ ছক্কা ও ২ চারে ৩৭ বলে ৬৮ রানের অপরাজিত এক ঝড়ো ইনিংসে ১১ বল বাকি থাকতেই জয় পায় দোলেশ্বর।

এ জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো প্রাইম দোলেশ্বর। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের ছয় দলের মধ্যে পাঁচে অবস্থান খেলাঘরের। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের সেরা দল আবাহনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত সানিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT