চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানাইকে ঘিরেই ‘ময়নার ইতিকথা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

একজন অন্ধ মেয়ে। নাম ময়না। দেখতে বেশ সুন্দরী! কিন্তু যাপনে খুবই সহজ সরল। তার সহজ সরলতাকেই পুঁজি করতে চায় এক শ্রেণি। তার অন্ধত্বকে দুর্বলতা মনে করে নানা ফন্দি আঁটে সুযোগ সন্ধানীরা। সমাজের নানা অসঙ্গতি আর পোড় খাওয়া অবস্থার মধ্য দিয়ে স্ট্রাগল করে যায় ময়না। -এমনই এক নারী কেন্দ্রিক গল্পে গেল ১১ এপ্রিল থেকে গাজিপুরে শুরু হয়েছে ‘ময়নার ইতিকথা’ নামের একটি চলচ্চিত্রের কাজ। যেখানে অন্ধ মেয়ে ময়নার চরিত্রে অভিনয় করছেন নবাগতা নায়িকা সানাই।

বড় পর্দায় অভিষেক খুব বেশি দিন নয়। এখনো মুক্তি পায়নি তার অভিনীত কোনো চলচ্চিত্র! তবুও ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ বনে গেছেন অভিনেত্রী সানাই। যদিও তার পুরো নাম সানাই মাহবুব সুপ্রভা। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘ময়নার ইতিকথা’ নামের একটি চলচ্চিত্রের কাজে। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

তাকে ঘিরেই ছবির গল্প। নারী কেন্দ্রিক এই ছবিতে ‘ময়না’ চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত উঠতি এই নায়িকা। জানালেন, ১১ এপ্রিল থেকে টানা শুটিং করছি গাজীপুরে। একেবারে গ্রাম্য পরিবেশে, রিয়েল লোকেশনে শুটিং করেছি আমরা। ১৭ এপ্রিল প্রথম লটের কাজ শেষ হয়েছে। শিগগির দ্বিতীয় লটের শুটিংও শুরু হবে।

ছবিটি নিয়ে অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি আরো বলেন: ‘ময়নার ইতিকথা’ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখিন হতে হয়েছে আমাকে। এরমধ্যে একটি শটের জন্য দীর্ঘ পাঁচ ঘন্টা নোংরা পানিতে থাকতে হয়েছে। তবে এতোসব কিছুর পরেও পুরো টিমের সহাযোগিতায় প্রথম ধাপের শুটিং খুব ভালো ভাবে করতে পেরেছি।

ময়নার ইতিকথা ছবির একটি দৃশ্যে নবাগতা সানাই

‘ময়নার ইতিকথা’ ছবিটির কাহিনীকার ও পরিচালক তরুণ নির্মাতা বাবু সিদ্দিকী। ছবির সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন আহমেদ ইউসুফ সাবের। ছবিতে ময়নার ভাইয়ের চরিত্রে অভিনয় করছে রাসেল মিয়া।

গেল বছর বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধের খবর নিয়ে সংবাদ হন সানাই। এরমধ্যে ‘ময়নার ইতিকথা’ ছাড়াও শোনা গিয়েছিলো মোস্তাফিজুর রহমান বাবুর প্রতীক্ষা, প্রতিশোধ, বাবু সিদ্দিকীর সুপ্ত আগুন : দ্য হিডেন ফায়ার, এবং দেওয়ান নাজমুলের শালবনের মহুয়ার কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ময়নার ইতিকথাসানাই
শেয়ারTweetPin1

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT