‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ নারী আজ ঘরে-বাইরে সর্বত্র পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আধুনিক শহুরে জীবন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সব জায়গায়ই আজ নারী তার যোগ্যতা ও মেধা দিয়ে এগিয়ে চলেছে।
একদিকে নিপুণ হাতে করছে ঘর-সংসার, অন্যদিকে বলিষ্ঠ হাতে করছে অর্থ উপার্জন। শত বাধা বিপত্তি, নির্যাতন সত্ত্বেও নারী আজ তার স্বমহিমায় উজ্জ্বল। মুন্নি নাসরিনের ছবিতে ফুটে উঠেছে নারীদের সংগ্রামী জীবন।

















