চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদিকুরের সেঞ্চুরি, আরাফাত সানির ৭ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের নতুন মৌসুমের দ্বিতীয় রাউন্ডে প্রথমদিন ছিল বোলারদের। দলীয় বোলিং নৈপুণ্যের দিনে ৩৭ উইকেট তুলে নিয়েছেন চারটি দলের বোলাররা। এর মাঝে পাঁচ উইকেটের মাইলফলক কেবল একজনের, সেঞ্চুরিও পেয়েছেন একজন।

ঢাকা মেট্রোর বাঁহাতি স্পিনার আরাফাত সানি নিয়েছেন ৭ উইকেট। আর ব্যাটসম্যানদের ধুঁকতে থাকার দিনে চট্টগ্রাম বিভাগের ওপেনার সাদিকুর রহমান তুলে নিয়েছেন দিনের একমাত্র সেঞ্চুরিটি।

বরিশাল-খুলনা
খুলনায় টায়ার-১ এর ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ। শুরুতে ব্যাট করে অবশ্য ছোট ছোট ইনিংসে লড়াই জমিয়ে রেখেছে বরিশাল। ৮ উইকেটে ২৬৬ রান তুলে প্রথমদিন শেষ করেছে কামরুল ইসলাম রাব্বির দল।

ক্রিজে আসা দশ ব্যাটসম্যানের নয়জনই দুঅঙ্কের দেখা পেয়েছেন। তবে ফিফটি পাননি কেউই। নুরুজ্জামান সম্ভাবনা জাগিয়ে ৪৮ রানে অপরাজিত আছেন। ওপেনার শাহরিয়ার নাফিস ৪১ রানে ফিরেছেন। বাকিদের মধ্যে সোহাগ গাজী ৩৮ এবং শামসুল ইসলামের ৩০ রান বলার মতো।

খুলনার হয়ে অভিজ্ঞ আব্দুর রাজ্জাক ৩টি, আর ২টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও মেহেদী হাসান।

রংপুর-রাজশাহী
টায়ার-১ এর আরেক ম্যাচে শুরুতে ব্যাট করে মাত্র ১৫১ রানে গুটিয়ে গেছে রংপুর বিভাগ। রাজশাহী বিভাগ পরে বিনা উইকেটে ৯৯ রান তুলে প্রথমদিন শেষ করেছে।

Reneta

রংপুরের হয়ে নাঈম ইসলামের ৬০ রানই বলার মতো কেবল। লিটন দাস ফিরেছেন ১৭ রানে।

রাজশাহীর হয়ে ফরহাদ রেজা ও মোহর শেখ ৩টি করে উইকেট নিয়েছেন। শফিউল ইসলামের ঝুলিতে গেছে ২ উইকেট।

পরে নাজমুল হোসেন শান্ত ৩৭ এবং মিজানুর রহমান ৫৯ রান তুলে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন। রাজশাহীর বড় লিডের ইঙ্গিতে দ্বিতীয়দিনে মাঠে নামবেন তারা।

সিলেট-চট্টগ্রাম
কক্সবাজারে টায়ার-২ এর ম্যাচে সিলেট ও চট্টগ্রাম বিভাগের লড়াইয়ে প্রথমদিনে তিনশর কাছে সংগ্রহ গড়েছে স্বাগতিকরা। বন্দরনগরীর দলটি ৯ উইকেটে ২৮২ রান তুলে প্রথমদিন শেষ করেছে।

ওপেনিংয়ে সাদিকুর রহমান ১০৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। ৯ চারে ১৯০ বলের ইনিংস তার। বাকিদের মধ্যে ইয়াসির আলি ৮৪ ও অধিনায়ক মুমিনুল হকের ৪৩ বলার মতো।

সিলেটের হয়ে শাহানুর রহমান ৩টি, আবু জায়েদ ও নাবিল সামাদ ২টি করে উইকেট নিয়েছেন।

ঢাকা-মেট্রো
ফতুল্লায় টায়ার-২ এর ম্যাচে দুই ঢাকা, ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর লড়াইও জমে ওঠার আমেজ। প্রথমদিনে ঢাকা গুটিয়ে গেছে ২০৬ রানে। জবাব দিতে নেমে ঢাকা মেট্রো কোনো উইকেট না হারিয়ে ২৬ রান তুলে দিন শেষ করেছে।

ঢাকার ইনিংসে তাইবুর রহমান ৮৮ ও রনি তালুকদারের ৩০ ছাড়া বলার মতো ইনিংস নেই।

ইনিংস গড়তে দেননি আসলে মেট্রোর আরাফাত সানি। এই অর্থডক্স স্পিনার ২৪ ওভার বল করে ৫৭ রানে ৭ উইকেট নিয়েছেন। প্রথম রাউন্ডে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৭ উইকেট। সানির দিনে মোহাম্মদ আশরাফুলের ঝুলিতে গেছে ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত সানিজাতীয় ক্রিকেট লিগ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT