চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদার আগেই রঙিন ক্রিকেট ছাড়বেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান চক্রপূরণের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ক্রিকইনফো

কেবল বাংলাদেশের ক্রিকেটাঙ্গনই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলও আলোচনায় সরগরম। সাকিব আল হাসানের টেস্ট থেকে স্বেচ্ছায় ছয় মাস দূরে থাকতে চাওয়ার বিষয়টি নিয়ে। বাংলাদেশ যেখানে বছরে গড়ে খেলতেই পারে মাত্র পাঁচ-ছয়টি টেস্ট, সেখানে বিশ্বসেরা অলরাউন্ডারের ছয় মাসের বিরতির আবেদন। সময়টাতে মাত্র চারটি টেস্টই খেলবে টাইগাররা। এই দূরে থাকার ইচ্ছে কী কোনও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে? হয়ত আর টেস্টেই ফিরবেন না সাকিব!

সাকিব অবশ্য দীর্ঘমেয়াদী প্রসঙ্গ হেসেই উড়িয়ে দিলেন। মঙ্গলবার বনানীর নিজ বাসায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে ভিনদেশি তারকাদের কথা টেনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কিত একটা প্রশ্নও ছুটে গেল সাকিবের দিকে। জানতে চাওয়া হল মালিঙ্গা-ধোনিদের মত কোন একটি ফরম্যাট ছেড়ে দেওয়ার কথা ভাবছেন না তো সাকিব!

সাকিব আশ্বস্ত করলেন, ‘এমন তো নয় আমি ক্রিকেটই খেলছি না। টেস্টও খেলব। কেন খেলব না? আমার তো ইচ্ছা আছে সবার শেষে টেস্ট থেকে অবসরে যাবো। তার আগে টি-টুয়েন্টি এবং ওয়ানডে থেকে রিটায়ার্ড করব। শেষে টেস্ট থেকে রিটায়ার্ড করব।’

Banglabid

সাকিব শুধু টেস্ট খেলে যাওয়ার কথাই বললেন না। বললেন অলরাউন্ডার ভূমিকাতেও দেখা যাবে তাকে। সেটা বলতে হল এমন একটা প্রশ্ন ছুঁটে এল বলে- আপনি ফিরে ব্যাট-বল দুটোই করবেন তো?

ক্যারিয়ারকে দীর্ঘমেয়াদী করতে টেস্টকে বিদায় জানিয়েছেন অনেক নামকরা ক্রিকেটারই। সাকিব আপাতত তেমনটা ভাবছেন না। টাইগার ক্রিকেটের জন্য সেটাই আপাতত স্বস্তির। সাফল্যের ঊর্ধ্বগামী গ্রাফটা এগিয়ে নিতে তার প্রয়োজনীয়তা যে এখনও শেষ হয়ে যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT